ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে বিনামূল্যে সূর্যমুখী বীজ ও সার বিতরণ


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২৩-১১-২০২৩ দুপুর ১২:৫৮
২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সহায়তায় কাপ্তাই উপজেলার ১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সূর্যমুখী বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে কাপ্তাই উপজেলা কৃষি অধিদপ্তর কার্যালয়ে এই চারা বিতরণ করা হয়।
 
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও কৃষি কমিটির আহবায়ক অংসুইসাইন চৌধুরী। কাপ্তাই উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান আহমেদের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
 
প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী জানান, জেলা পরিষদের অর্থায়নে পরবর্তীতে সূর্যমুখীর তেল নিষ্কাশন মেশিনের ব্যবস্থা করার পদক্ষেপ গ্রহন করা হবে।
 
এছাড়া উপজেলা কৃষি অফিসার ইমরান আহমেদ জানান, সূর্যমুখী তেল ভোজ্যতেল হিসেবে খুবই উৎকৃষ্টমানের। সারাদেশের মতো কাপ্তাই উপজেলায় সূর্যমুখী চাষের সুযোগ রয়েছে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উৎপাদিত সূর্যমুখী দেশের ভোজ্যতেলের চাহিদাপূরণের পাশাপাশি পুষ্টি উন্নয়নে ভূমিকা রাখবে।
 
প্রসঙ্গত, প্রতিজন কৃষককে ১ কেজি হাইব্রিড সূর্যমুখী বীজ, ১০ কেজি জিপসাম সার ও ৫ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা