ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রাসিকের আরো তিনটি আধুনিক এসটিএস এর উদ্বোধন


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৩-১১-২০২৩ দুপুর ৩:৫৭
রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যস্থাপনার আরো আধুনিকায়নে নগরীতে আরো ৩টি সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) চালু করা হয়েছে।
 
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাশিয়াডাঙ্গা সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন, নিউ গভঃ ডিগ্রি কলেজ এসটিএস (পদ্মা সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন) এবং শালবাগান সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন এর উদ্বোধন করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু এসটিএস তিনটির উদ্বোধন ঘোষণা করেন। এসটিএস উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত করা হয়। উল্লেখ্য, নতুন তিনটি এসটিএস চালুর পর রাজশাহী সিটি কর্পোরেশনের এসটিএস এর সংখ্যা দাঁড়াল ১৫টি।
 
উদ্বোধনকালে ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু বলেন, মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে রাজশাহী পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত হয়েছে। মেয়র মহোদয় প্রথম মেয়াদে ২০০৯ সালে রাত্রীকালীন বর্জ্য আবর্জনা অপসারণ কার্যক্রম চালু করেছিলেন। এরই মাধ্যমে নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন ঘটেছে। রাত্রীকালীন বর্জ্য অপসারণ কার্যক্রম সহ নানাবিধ উদ্যোগে পরিচ্ছন্নতায় রাজশাহী এখন মডেল নগরী। বর্জ্য ব্যস্থাপনার আরো আধুনিকায়নে পর্যায়ক্রমে ৩০টি ওয়ার্ডে একটি করে এসটিএস নির্মাণ করা হবে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) সাজ্জাদ আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু।

এমএসএম / এমএসএম

গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম

ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত

জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন

মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল

শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন

জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)

মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’

হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু

এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা

টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক

জেলা আইনজীবী সমিতি ভবনের ঘটনায় কারাবন্দী ৭ আসামীর জামিন ও মুক্তির দাবিতে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি