ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৩-১১-২০২৩ দুপুর ৩:৫৮

নওগাঁর ধামইরহাটে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২৩ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর বেলা ১১ টায় ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সপ্তাহ উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও স্যানেটারি ইন্সপেক্টর মো. আনিছুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন । 
এ সময় এন্টিমাইক্রোবিয়াল ও এন্টিবায়োটিক সচেতনতা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. নিয়াজ মুস্তাক চৌধুরী। তিনি বলেন ‘চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন এন্টিবায়েটিক খাওয়া উচিত নয়, যদিও কেহ হঠাত ২/১ টি খেয়ে ফেলে, তাতে কোর্স সম্পন্ন না হওয়ায় ঔষুধের প্রতিক্রিয়ায় রোগীর আরও অপূরনীয় ক্ষতি হতে পারে।’
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম প্রমুখ সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন