ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ব্যর্থতা ভুলতে চায় টাইগাররা


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ২৩-১১-২০২৩ দুপুর ৪:৩০

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে বিশ্বকাপের ব্যর্থতা ভুলতে চায় টাইগাররা। ভারত বিশ্বকাপে ব্যাটে-বলে  ব্যর্থ হয়েছে বাংলাদেশ। নয় ম্যাচের সাতটিতে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে সাকিব আল হাসানের দলকে। বিশ্বকাপ শেষ হওয়ার কদিন বাদেই নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। কিউইদের হারিয়ে বিশ্বকাপের ব্যর্থতা ভুলতে চায় স্বাগতিকরা।উপ মহাদেশের কন্ডিশনে খেলা হওয়ায় বাংলাদেশকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। ক্রিকেটার, বোর্ড কর্তারাও সমর্থকদের স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন। গেল কয়েক বছরে বাংলাদেশের ওয়ানডে পারফরম্যান্স স্বপ্ন দেখতে খানিকটা বাধ্যও করেছে। তবে স্বপ্নের সঙ্গে মিল পাওয়া যায়নি বাস্তবতার।

পুরো বিশ্বকাপে ব্যাটে-বলে ব্যর্থ বাংলাদেশের ক্রিকেটাররা। নয় ম্যাচ খেলা বাংলাদেশের জয় কেবল আফগানিস্তান ও শ্রীলঙ্কার সাথে। পয়েন্ট টেবিলের সাতে থেকে দেশা ফেরা ক্রিকেটারদের মাঠে নামতে হচ্ছে ২৮ নভেম্বর, নিউজিল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ কতটা ভালো দল কিউইদের সেটা দেখানোর প্রত্যয় ব্যক্ত করেছেন ‍নুরুল হাসান সোহান।

সিলেটে যাওয়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সোহান বলেন, ‘বিশ্বকাপে আমাদের একটা খারাপ সময় গেছে। আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এবং বড় সুযোগ দল হিসেবে সেখান থেকে বেরিয়ে আসার। আমরা কতটা ভালো সেটাও দেখানোর সুযোগ। আমার কাছে মনে হয় যে ভালো সিরিজ হবে।

বাংলাদেশের হয়ে সবশেষ ২০২২ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন সোহান। এরপর সুযোগ মেলেনি আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে। তবে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের টেস্ট দলে ফিরেছেন তিনি। লিটন দাস না থাকায় উইকেটকিপার হিসেবে স্কোয়াডে ডাকা হয়েছে সোহানকে।

এদিকে ব্যাট হাতে সময়টাও ভালো যাচ্ছে তার। সদ্যই শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগে খুলনা বিভাগের হয়ে ৬ ম্যাচে ৪৪২ রান করেছেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। যেখানে হাফ সেঞ্চুরি না থাকলেও দুটি সেঞ্চুরি করেছেন সোহান। নিউজিল্যান্ড সিরিজে যা আত্মবিশ্বাস জোগাবে তাকে।

এদিকে নিজের ব্যক্তিগত লক্ষ্যের কথা জানাতে গিয়ে সোহান বলেন, ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। দল আমার কাছ থেকে যেটা চাইবে সেটাই করার চেষ্টা করব। নিজের ভুলগুলো নিয়ে অনেক ধরেই কাজ করতেছি। দল যেটা চাইবে সেটা যদি আমি করতে পারি আমার কাছে মনে হয় ওইটাই লক্ষ্য থাকবে।
২৮ নভেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ঢাকায় ফিরে দ্বিতীয় টেস্টে খেলতে নামবে ৬ ডিসেম্বর। সবাই নিজের জায়গা থেকে এবং পরিস্থিতি অনুযায়ী খেলতে পারলে নিউজিল্যান্ড সিরিজে ভালো খেলা সম্ভব বলে মনে করেন সোহান। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ অবশ্যই চ্যালেঞ্জিং। আমার কাছে মনে হয় যে যদি সবাই সবার জায়গা থেকে ভালো মতো খেলতে পারি এবং পরিস্থিতি যেটা চাচ্ছে সেটা যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে।

এমএসএম / এমএসএম

রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল

একযুগ পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন রেনশ

২০৩৪ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তির কারণ বললেন পালমার

৫ বলের ব্যবধানে ২ উইকেট তুলে এগিয়ে গেল বাংলাদেশ

পালমারের সঙ্গে নতুন চুক্তি করল চেলসি

চোটে পড়া খেলোয়াড়কে নিয়ে ভালো খবর দিলো অস্ট্রেলিয়া

এক থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা!

রাস্তায় লোকজন আর আগের মতো আমাকে চিনতে পারে না: হালান্ড

সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ

বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও

চোটে পড়ে ভারত সিরিজ শেষ কিউই পেসার উইল ও’রোর্কের

শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায়

বোলারদের বেধড়ক পিটুনি খাওয়ার ম্যাচে যত রেকর্ড