নাঙ্গলকোটে পল্লী বিদ্যুৎ সংযোগে ঘুষের বাণিজ্য
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ নাঙ্গলকোট এলাকার গ্রাহকরা ঘুষ বাণিজ্যে জিম্মি হয়ে পড়েছে। ঘূর্ণিঝড় মিধিলির সুযোগকে কাজে লাগিয়ে ঘুষ বাণিজ্য চরম আকার ধারণ করেছে। ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে পল্লী বিদ্যুতের সাথে সংশ্লিষ্ট কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীরা। টাকা না দিলে সেবা পেতে অপেক্ষা করতে হয় দিনের পর দিন। ঘূর্ণিঝড়ের ৭ দিনেও কিছু এলাকায় এখনো বিদ্যুৎ সংযোগ পায়নি। পল্লী বিদ্যুতের ইলেকট্রিশিয়ান ও স্থানীয় দালালদের মাধ্যমে গ্রাহকদের থেকে এ টাকা আদায় করা হয়। হয়রানীর ভয়ে গ্রাহকরা মুখ খুলতে নারাজ।
নাম প্রকাশে অনিচ্ছুক নাঙ্গলকোট পৌরসভার হরিপুর, উপজেলার বাগড্ডা ইউনিয়নের আঙ্গুলখোড়, রায়কোট উত্তর ইউনিয়নের পিপড্ড্যা,বেকামলিয়া,খাড়ঘর, শ্রীরামপুর, খিল্লাপাড়া, রায়কোট দক্ষিণ ইউনিয়নের মালিপাড়া, বেতাগাঁও, আদ্রা দক্ষিণ ইউনিয়নের বেলঘর, মৌকরা ইউনিয়নের ফতেপুর, পেরিয়া ইউনিয়নের মাধবপুর-সহ উপজেলার বিভিন্ন এলাকার গ্রাহকরা জানান, ঘূর্ণিঝড়ের পর গ্রাহকগণ ঘুষ দিয়ে বিদ্যুৎ সংযোগ নিতে বাধ্য হয়েছে। এলাকা ভেদে মিটার অনুযায়ী ২শ থেকে ২ হাজার টাকা পর্যন্ত নিয়ে সংযোগ দেয়া হয়েছে। কোন কোন এলাকায় টাকা নেওয়ার পর সময়মত কাজ না হওয়ায় তোপের মুখে টাকা ফেরত দিতে বাধ্য করেন এলাকাবাসী।
ঘুষ বানিজ্যর বিষয়ে সরজমিনে তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণে পল্লী বিদ্যুতের উদ্ধর্তন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেন গ্রাহকগণ।নাঙ্গলকোট পল্লী বিদ্যুৎ ডিজিএম কামাল পাশা বলেন, গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়েছে এমন কোন অভিযোগ পাইনি।কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ অতিরিক্ত দায়িত্ব্বে থাকা বিমল কান্তি ভৌমিক বলেন, খোঁজখবর নিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব বলেন, গ্রাহকদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায়ের নিয়ম নেই। খবর নিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied