এনিমিয়া রোগে আক্রান্ত হয়ে জবি শিক্ষার্থীর মৃত্যু
এপ্লাস্টিক এনিমিয়া রোগে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। (শুক্রবার) সকাল দশটায় গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে তাঁর নানার বাড়িতে মারা যায় বলে জানিয়েছেন সহপাঠীরা।
মৃত শিক্ষার্থীর নাম শিহাব মিয়া। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে উপজেলায়।
তাঁর বাবার নাম সাইফুল ইসলাম এবং মাতার নাম বিউটি বেগম। তিন ভাই-বোনের মধ্যে শিহাব ছিল পরিবারের বড় সন্তান।
শিহাবের সহপাঠী ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন এপ্লাস্টিক এনিমিয়া রোগে ভুগেছিলেন শিহাব। তার শারীরিক অবস্থার অবনতি দেখে চিকিৎসক হাসপাতাল থেকে বাড়িতে পাঠিয়ে দেয় তাকে। বাড়িতে থাকা অবস্থায় শিহাব আজকে আমাদের ছেড়ে চলে যায়।
আনোয়ার আরও বলেন, শিহাবের মৃত্যুতে সত্যিই আমরা মর্মাহত। আমাদের জন্য তিক্ত সত্য যে ওর ওকাল মৃত্যুর শূন্যতা এখন বয়ে চলতে হবে। আমরা সহপাঠীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহর তায়ালা শিহাবকে জান্নাত নসিব করুক এই প্রার্থনাই করি।
শিহাবের মৃত্যুতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মহিউদ্দিন শোক জানিয়ে বলেন, আমরা আজকে সকালে শুনেছি শিহাব আমাদের মাঝে আর নেই। আমরা সত্যি একজন মেধাবী শিক্ষার্থীকে হারিয়ে শোকাহত। আমরা তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিদায় আত্মার মাগফেরাত কামনা করি।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied