ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মাদারগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে ২দিন পর জেলের মরদেহ উদ্ধার


জি.বি.এম রুবেল আহম্মেদ, মাদারগঞ্জ photo জি.বি.এম রুবেল আহম্মেদ, মাদারগঞ্জ
প্রকাশিত: ২৫-১১-২০২৩ দুপুর ২:১১
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রবাহিত যমুনা নদীর একটি শাখা নদীতে বড়শী দিয়ে মাছ ধরতে গিয়ে জলিল শেখ (৫০) নামে এক জেলের ২৩ নভেম্বর নিখোঁজের খবর পাওয়া যায়। উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজের ২দিন পর ২৫ নভেম্বর শনিবার ভোর বেলায় নদীতে ভেসে উঠে জেলে জলিল শেখের মরদেহ। 
 
নিহত জেলে একই ইউনিয়নের তারতাপাড়া গ্রামের মৃত অছ শেখের ছেলে। বালিজুড়ি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নাজির হোসেন লাজু বলেন, ‘প্রতিদিনের ন্যায়  জলিল সকালে বড়শি দিয়ে মাছ ধরতে গেলে নিখোঁজ হয় । প্রতিদিন সকাল ৭টার দিকে এসে দুপুরের আগেই চলে গেলেও সেদিন বাড়ি ফিরেনি। স্বজনরা খোঁজ নিতে নদীতে এলে জলিলের পায়ের জুতা ও পাঞ্জাবি নদীর কিনারায় পড়ে থাকতে দেখে তারা সন্দেহ করেন জলিল নদীতে নিখোঁজ হয়েছেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেন।’ মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটাররা অনেক চেষ্টা করেও লাশ উদ্ধার করতে পারেনি। পরে ২ দিন পর ভোর ৬ টায় নদীতে মাছ ধরতে যাওয়া কিছু জেলে নদীতে লাশ ভাসতে দেখে। সকালে নিহতের স্বজনরা লাশ তুলে এনে দ্রুত দাফন-কাফনের ব্যবস্থা করে। 

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়