বৌদ্ধ মহাবিহারে কঠিন চীবর দানোৎসব পালিত
‘‘জয়তু বুদ্ধ সাসনম্’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৪ নভেম্বর (শুক্রবার) বিকেলে কুমিল্লার লাকসাম উপজেলার প্রতি বছরের ন্যায় বরইগাঁও সংঘরাজ জ্যোতিঃপাল মহাথের কনকচৈত্য বৌদ্ধ মহাবিহারে জাকজমক পূর্ন ভাবে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও বৌদ্ধ ধর্মীয় সম্মেলন উদযাপিত হয়েছে।
নব শালবন বৌদ্ধ বিহার কোটবাড়ী প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কর্মবীর ভদন্ত শীলভদ্র মহাথের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোঃ আবদুল হাই সিদ্দীকী। আর্শীবাদক আলীশ^র শান্তি নিকেতন বৌদ্ধ বিহার উপদেষ্টা জিনসেন মহাথের, বিহার অধ্যক্ষ প্রজ্ঞাশ্রী মহাথের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বাবু জ্যোতিষ সিংহ, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টি অ্যাডভোকেট পাপ্পু সাহা, প্রাক্তন শিক্ষক শিক্ষাবিদ সাধন মিত্র সিংহ, বরইগাঁও ৯নং ওয়ার্ড মেম্বার রাইসুল আরেফিন মানিক দেওয়ান, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রবীন্দ্র কুমার সিংহ। প্রধান ধর্মালোচক ড. ধর্মকীর্তিমহাথের, ভদন্ত উক্কটঠ প্রঞঞা থের, ভদন্ত শুদ্ধানন্দ থের। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপন পরিষদের সভাপতি মাষ্টার মিহির সিংহ, কোষাধ্যক্ষ শ্যামল সিংহ, মনোহর সিংহ, বিদ্যুৎ বড়–য়া, সদস্যবৃন্দ সহ দায়ক-দায়িকাবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উদযাপন কমিটির সম্পাদক সুব্রত সিংহ, উল্লেখ্য ঢাকঢোল বাজিয়ে গ্রামের লোকজন চীবর কাপড়, ফলফলাদি থালায় মাথায় নিয়ে নারী-পুরুষগণ অনুষ্ঠানস্থলে আসেন এবং অনুষ্ঠান শেষে যুব সংঘের উদ্যোগে ফানুস উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলন ও সমবেত বন্দনা করা হয়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ