ভোলায় ছুরিকাঘাতে যুবক নিহত
ভোলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন৷ শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত টুলু ওই ইউনিয়নের মো. রহমান চোকদারের ছেলে এবং দুই সন্তানের জনক। অভিযুক্ত ফারুক একই ইউনিয়নের বাসিন্দা। নিহত টুলু এবং অভিযুক্ত ফারুক রাজাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেদুয়া সরকারি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করেন।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই গোলাম মোস্তফা জানান, তাৎক্ষণিকভাবে জানা গেছে টুলু ও ফারুক মেদুয়া সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করে। গতকাল টুলু ও ফারুকের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে। তাদের মধ্যে পারিবারিক বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে ফারুক ছুরিকাঘাতে টুলুকে হত্যা করেছে। ঘটনার পর ফারুক পালিয়ে গেছে। পুলিশ রক্তাক্ত ছুরি জব্দ করেছে। টুলুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর কার্যক্রম চলছে।
ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মামুন অর রশিদ জানান, ঘটনার পর থেকে পুলিশ অভিযুক্ত ফারুককে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। তবে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, এ ঘটনায় শুধু ফারুকই জড়িত নাকি অন্য কেউ আছে। পুলিশ তদন্ত করে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিবে।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
Link Copied