ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ভোলায় বাস চাপায় শিশুসহ দুইজন নিহত


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১১-২০২৩ দুপুর ৪:১১
ভোলার লালমোহনে যাত্রীবাহী বাসচাপায় এক শিশুসহ দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ জন।
 
রোববার (২৬ নভেম্বর) সকাল ১১ টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন উপজেলার লাঙ্গলখালী নামক জায়গায় এ ঘটনা ঘটে।
ভোলা পুলিশ কন্ট্রোল রুম ও লালমোহন থানার পুলিশ পরিদর্শক এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
 
নিহত শিশু মো. হাসান (৭) লালমোহন পৌর ৫ নম্বর ওয়ার্ডের মো. ভুট্টো মিয়ার ছেলে এবং মো. জব্বার হোসেন একই উপজেলার পৌর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নিহত দু'জনই পথচারী ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ডাইরেক্ট সিটিং সার্ভিস নামে একটি যাত্রীবাহী বাস যাত্রী নিয়ে চরফ্যাশন থেকে ভোলায় আসছিল। বাসটির নম্বর হলো (ঢাকা মেট্রো জ-১৪-২০০৮)। বাসটি লালমোহনের লাঙ্গলখালী নামক জায়গায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে নিহত পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এছাড়াও এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাদের মধ্যে নান্টু নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানোর কার্যক্রম চলছে। ঘটনার পর গাড়িটি রেখে চালক পালিয়ে গেছে।
 
লালমোহন থানার পুলিশ পরিদর্শক এনায়েত হোসেন তাৎক্ষণিকভাবে এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাটি কিভাবে ঘটেছে এবং আহতদের বিস্তারিত পরিচয় পরে নিশ্চিত করে বলা হবে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়