দৈনিক সকালের সময় সংবাদ প্রকাশের জের
ঘুষ নেওয়ার বিট কর্মকর্তা হারুন রশিদ বেপারি শাস্তিমূলক বদলি জোয়ারিয়ানালা সদর বিটে
কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন বাঁকখালী রেঞ্জের কচ্ছপিয়া বিট কর্মকর্তা হারুণ রশিদ বেপারি বিরুদ্ধে ঘুষ গ্রহণের বিষয়ে অনুসন্ধানী দৈনিক সকালের সময় একটি সংবাদ প্রকাশিত হয় । নিউজের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে অভিযুক্ত কচ্ছপিয়া বিট কর্মকর্তাকে ক্লোজ করে জোয়ারিয়ানালা রেঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। জোয়ারিয়ানালা সদর বিট কর্মকর্তা হিসেবে দায়িত্বে দেওয়া হয়।
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২০০৪ এর বদলির নীতিমালা মোতাবেক সার্কেল ৫ বছর ও ২ বছর পর বদলে যোগ্য আইন করা হলেও ফরেস্টার হারুন রশিদ বেপারি ক্ষেত্রে। কক্সবাজার উত্তর বন বিভাগের বাঁকখালী রেঞ্জে আওয়াধীন কচ্ছপিয়া বিট রয়েছেন তিনি অর্ধযুগেরও বেশি। সূত্রমতে গত ৫ নভেম্বর চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক কার্যালয় থেকে তাকে জোয়ারিনালা রেঞ্জে সদর বিটে বদলী নিয়োগ করা হয়।
এদিকে অভিযোগ মিথ্যা প্রমাণিত ও বদলী ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে হারুন রশিদ বেপারি। অভিযোগ সূত্রে জানা যায়,বিট কর্মকর্তা হারুন রশিদ বেপারি ছয় মাস আগে কচ্ছপিয়া বিটে যোগদান করেন। যোগদানের পর থেকে বন বিভাগের সামাজিক বনায়ন গাছ কেটে ইটের দালান তৈরি, জমি দখলদার,পাহাড় খেকো,গাছ পাচার সিন্ডিকেট, জবর দখলকারীদের কাছ দৈনিক চাঁদা আদায় করতো।
সম্প্রতি কচ্ছপিয়া ইউনিয়নের হাইস্কুল পাড়া ঘোনা পাড়া এলাকায় মৃত আবুল হোসেন পুত মোঃ আব্বাস মৃত সোলতান আহম্মেদ পুত্র আবু মৃত আব্দুল জলিল পুত্র আমির হোসেন,মৃত বদরুজ্জামান ছেলে নুরুল কবির, মোহাম্মদ ছবি পুত্র মনির আহম্মদ তাদের বসতবাড়ি করতে গেলে মোটা অংকের টাকা দাবি করেন বিট কর্মকর্তা হারুন রশিদ বেপারি। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বন বিভাগের উর্ধ্বতন কর্মকতা এনে উচ্ছেদের ভয়ভীতি প্রদর্শন করে।
স্থানীয় আবু অভিযোগ করে বলেন,মাথা গোঁজার ঠাঁই হিসেবে বসতবাড়ি করতে চাইলে অভিযুক্ত বিট কর্মকর্তা হারুণ রশিদ পূনরায় তার কাছে এসে সাংবাদিকে ম্যানেজ করার কথা বলে নাম ভাঙিয়ে ৫০ হাজার টাকা ঘুষ গ্রহণ করে। পরে বিট কর্মকর্তার নেতৃত্বে একদল বন প্রহরী ভুক্তভোগী বাড়ি উচ্ছেদ করতে গেলে ঘুষ গ্রহণের বিষয়টি জানাজানি হয়৷
এক পর্যায়ে উর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করলে বিট কর্মকর্তা হারুনকে প্রত্যাহার করে জোয়ারিনালা রেঞ্জে সদর বিটে নিয়ে যায়। সে থেকে অভিযোগ মিথ্যা প্রমাণিত এবং বদলী ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে হারুন রশিদ। স্থানীয়রা অভিযুক্ত বিট কর্মকর্তা হারুন রশিদকে প্রত্যাহারের দাবি জানান ।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত বিট কর্মকর্তা হারুন রশিদ বেপারি বলেন, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার অনৈতিক কর্মকান্ডে বাধা দেওয়ায় সবাই মিলে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ঘুষ গ্রহণের বিষয়টি সত্য নয় বলে দাবি করেন।
এই বিষয়ে বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহান জানান, হারুন রশিদে বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে জেয়ারিয়ানালা সদর বিট থেকে সরিয়ে নিয়েছে।
এ বিষয়ে জানতে কক্সবাজার উত্তর বন বিভাগের এসিএফ প্রান্তোষ রায় বলেন, অভিযোগ দিয়েছে বলে খবর পেয়েছি, কিন্তু অফিসে অভিযোগের কপি পাওয়া যায়নি। বিষয়টি তিনি অবগত আছেন জানিয়ে আরো বলেন, ঘটনাটি তদন্তধীন রয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
বর্তমান বাঁকখালী রেঞ্জে আওতাধীন কচ্ছপিয়া বিট কর্মকর্তা হারুন রশিদ বেপারি কচ্ছপিয়া বিটে কর্মরত থাকাকালীন সংরক্ষিত বন ভূমিতে ইটের দালান তৈরি ও রক্ষিত বনাঞ্চল ধ্বংস করে সরকারী কোটি কোটি টাকার গাছ পাচারে সহযোগীতা করেছে।
উল্লেখ্য ডিএফও’র রিলিজ আদেশ পাবার পরও কচ্ছপিয়া ইউনিয়নের হাইস্কুল পাড়া প্রতি বাড়ি থেকে ১০হাজার করে ১ লক্ষ টাকা পর্যন্ত আদায় করেছেন বলে সংশ্লিষ্ট মহলে অভিযোগ রয়েছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন