কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত
নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।
বিহারের দায়ক দায়িকাদের আয়োজনে সোমবার (২৭ নভেম্বর) বিহার এবং বিহার সংলগ্ন মাঠে বুদ্ধ বন্ধনা, বিশ্বশান্তি কামনায় প্রার্থনা, পূজনীয় ভিক্ষু সংঘকে পিণ্ডদান, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, মঙ্গলাচারণ, পঞ্চশীল গ্রহণ এবং শুভ কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়।
চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরের সভাপতিত্বে এতে প্রধান পূণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার এমপি। এসময় তিনি বলেন, চিৎমরম বৌদ্ধ বিহার একটি পবিত্র স্থান। হিংসা, বিদ্বেষ লোভ হতে মুক্ত হতে চাইলে এবং নিজেদের জয় করতে চাইলে সঠিক ধর্ম চর্চা করতে হবে।
দানোৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব ক্যপ্রু চৌধুরীর সঞ্চালনায় এসময় সম্মানিত পূণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। এছাড়া বিশেষ পূণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন ৪১ বিজিবির উপ অধিনায়ক মেজর লতিফুল বারী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার।
দানোৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সাবেক জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) মো: ইমরুল হাসান, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, চিৎমরম মৌজার হেডম্যান ক্যওসিং চৌধুরী।
দানোৎসবে ধর্মীয় দেশনা প্রদান করেন বেতবুনিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ পঞাদিপা মহাথের এবং ব্যাঙছড়ি জয়মঙ্গল বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ উ সনা মহাথের। এর আগে স্বাগত বক্তব্য রাখেন দানোৎসব উদযাপন কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার থোয়াইহাচিং মারমা।
দানোৎসব উদযাপন কমিটির সদস্য সচিব ক্যপ্রু চৌধুরী জানান, দানোৎসব অনুষ্ঠানে বিভিন্ন বিহারের পূজনীয় ভিক্ষু সংঘ, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারিসহ হাজার হাজার দায়ক-দায়িকা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু