ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুলিয়ারচরে বজ্রপাতে নিহত ১, আহত ২


আনোয়ার হোসাইন রনি, কিশোরগঞ্জ photo আনোয়ার হোসাইন রনি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ১০-৮-২০২১ বিকাল ৭:২৬

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বজ্রপাতে জামেলা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১০ ‍আগস্ট) দুপুরে উপজেলার আগবরনগর-ফরিদপুর সড়কে বজ্রপাতের এ ঘটনা ঘটে। নিহত জামেলা বেগম উপজেলার ছয়সূতী ইউনিয়নের দক্ষিণ নন্দরামপুর কোনাবাড়ি গ্রামের মো. তারা মিয়ার মেয়ে। আহতরা হলেন- একই গ্রামের এসএসসি পরীক্ষার্থী হৃদয় (১৬) ও তাসলিমা (৩২)।

স্থানীয়রা জানান, দক্ষিণ নন্দরামপুর কোনাবাড়ির সামনে সড়কে দুপুরে বৃষ্টির সময় তিনজন দাঁড়িয়েছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তারা মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে ভৈরব হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামেলাকে মৃত ঘোষণা করেন এবং আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেন।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম সুলতান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত