ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তাড়াশে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে সেফগার্ডিং প্রশিক্ষণ অনুষ্ঠিত


মহসীন আলী, তাড়াশ photo মহসীন আলী, তাড়াশ
প্রকাশিত: ২৮-১১-২০২৩ দুপুর ৩:৫১
 সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে সেফগার্ডিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর মঙ্গলবার  সকালে গণ উন্নয়ন কেন্দ্রর  বাস্তবায়িত ও সাইটসেভার্স এর সহযোগিতায় উপজেলার নওগাঁ ইউনিয়নের খালকুলা বাজারে অবস্থিত সমন্বয় প্রতিবন্ধী অধিকার সংস্থার কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 
 
এ প্রশিক্ষণে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা সমাজসেবা অফিসার একে এম মনিরুজ্জামান। এ প্রশিক্ষণে প্রতিবন্ধী মানুষের সুরক্ষার বিষয় গুলো সম্পর্কে সুন্দরভাবে অবগত করা হয়।  এছাড়াও প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষার পলিসি/ সুরক্ষার নীতিমালা নিয়ে বিশদভাবে দিনব্যাপী আলোচনা করেন প্রকল্প ব্যবস্থাপক মো: আতাউর রহমান সরকার  । উল্লেখিত সেফগার্ডিং প্রশিক্ষণটি সঞ্চালনা করেন  ওপিডি এনগেজমেন্ট অফিসার,এডিডি ইন্টারন্যাশনাল মো: মোস্তাক আহমেদ । এ প্রশিক্ষণে প্রধান অতিথি উপজেলা সমাজসেবা অফিসার কে এম মনিরুজ্জামান তার বক্তব্যে বলেন  প্রতিবন্ধী মানুষের সুবর্ণ কার্ড প্রাপ্তি, ভাতা প্রাপ্তি এছাড়াও কেউ যদি প্রতারণার সম্মুখীন হয় সে বিষয়ে সচেষ্ট থাকবেন। শুধু তাই নয় প্রতিবন্ধী মানুষ যদি নির্যাতনের শিকার হয় সে বিষয়েও পদক্ষেপ গ্রহণ করবেন এবং প্রতিবন্ধী মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবেন বলে আশ্বাস প্রদান করেন। পাশাপাশি কোথায় কোথায় গেলে ওপিডি সদস্যরা আইনি সহায়তা পাবেন সে বিষয়গুলি সম্পর্কে পরিষ্কার ধারণা প্রদান করেন। প্রশিক্ষণে ওপিডি সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান।  উক্ত প্রশিক্ষনে মো: মনিরুজ্জামান, জেলা সমন্বয়কারী সাইটসেভার্স এবং, নীলা জামান, ইনক্লুসিভ এডুকেশন অফিসার প্রমূখ উপস্থিত ছিলেন। গণ উন্নয়ন কেন্দ্র কর্তৃক বাস্তবায়িত ও সাইটসেভার্স এর সহযোগিতায় তাড়াশ উপজেলায় ১৫ টি বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী ও ২টি ওপিডি সংগঠনের সক্ষমতা উন্নয়নে কাজ করে আসছে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা