ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ঢাকায় পৌঁছাল সিনোফার্মের আরো ১৭ লাখ ডোজ টিকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৮-২০২১ রাত ৮:৫৮

কোভ্যাক্সের আওতায় চীন থেকে সিনোফার্মের আরো ১৭ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে টিকা বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন এ তথ্য নিশ্চিত করে জানান, চীন থেকে কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের ১৭ লাখ টিকা এসেছে। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে টিকা বহনকারী ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে।

মঙ্গলবার সকালে চীন থেকে ১৭ লাখ টিকার বাংলাদেশে আসার তথ্য জানান চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান। তিনি জানান, সিনোফার্মের ১.৭ মিলিয়ন ডোজ টিকা বেইজিং এয়ারপোর্ট থেকে ভোর ৫টায় ঢাকার উদ্দেশে রওনা করেছে। টিকাগুলো কোভ্যাক্সের আওতায় সিনোফার্ম থেকে আসছে।

এর আগে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশে মডার্নার এবং জাপান অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠিয়েছে। আর কোভ্যাক্স সরাসরি পাঠিয়েছে ফাইজারের টিকা। তবে কোভ্যাক্সের আওতায় আজ প্রথমবার চীন থেকে সিনোফার্মের টিকা দেশে এলো।

এদিকে সোমবার (৯ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ১৫ আগস্টের মধ্যে দেশে আরো ৫৪ লাখ টিকা আসবে। কোভ্যাক্স থেকে আরো ৩৪ লাখ এবং চীন থেকে কেনা ১০ লাখ টিকা আসবে। এছাড়া আরো ১০ লাখ টিকা চীন উপহার হিসেবে দেবে।

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি ৫ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরো ৬ লাখ উপহারের টিকা আসে। সব মিলিয়ে ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। আরো ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে দেশটি।

জামান / জামান

কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে

প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী