কৃষি-অর্থায়ন ও কৃষি নারী উদ্যোক্তাদের সম্পৃক্ত করার জন্যে আই ফার্মার ও প্রাইম ব্যাংকের চুক্তি সই
আই ফার্মার ও প্রাইম ব্যাংক বাংলাদেশের কৃষক ও কৃষি উদ্যোক্তাদের বিশেষ করে কৃষিকাজে সংযুক্ত নারীদের অর্থায়ন সহযোগিতায় যৌথ উদ্যোগে একটি চুক্তি সই করেছে। এটি প্রাইম ব্যাংকের সাথে আইফার্মারের নতুন এক উদ্ভাবনমূলক অংশীদারিত্ব চিহ্নিত করে যা আই ফার্মারের কৃষকদের অর্থায়ন সুবিধাগুলো সহজ করে দিবে। বিশেষ করে আই ফার্মার সরাসরি আর্থিক প্রতিষ্ঠান থেকে কৃষকদের জন্য কৃষি ঋণ নিশ্চিত করবে। আর্থিক সুবিধা প্রদানের পাশাপাশি সঠিক সময়ে সহজভাবে চাষাবাদ করার ক্ষেত্রে কৃষকদেরকে কৃষি পরামর্শ প্রদান, কৃষি উপকরণ ও কৃষি যন্ত্রপাতির নানান ধরনের সুবিধা দেয়া এবং তাদের উৎপাদিত কৃষি পণ্য ক্রয় করে থাকে আই ফার্মার। বর্তমানে আই ফার্মার বাংলাদেশের ২৬টি জেলায় ১ লক্ষেরও বেশি নিবন্ধিত কৃষক পরিবার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আই ফার্মারের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ফাহাদ ইফাজ এবং প্রাইম ব্যাংকের উপ - ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজিম আনোয়ার চৌধুরী সম্প্রতি একটি চুক্তির নথি বিনিময় করেছেন।
এই অনুষ্ঠানে আই ফার্মারের পক্ষ থেকে জনাব ইরফান ইসলাম- ব্যাংকিং ও আর্থিক খাতের উপদেষ্টা, জনাব ফরহাদ জুলফিকার রাফেল- ফিল্ড অপারেশনের ভাইস প্রেসিডেন্ট এবং এত্তেসাম বারি রিও- স্পেশালিস্ট - ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড মোবিলাইজেশন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের এমএসএমই ব্যাংকিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইন-চার্জ - মোহাম্মদ ইবনুল আলম পলাশ, এমএসএমই ব্যাংকিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট - মোঃ ফজলে রাব্বি এবং এগ্রি সাপোর্ট বিভাগের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও প্রধান - আসাদ বিন রাশিদ। (বিজ্ঞপ্তি)
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ