মানিকগঞ্জে চারটি ড্রেজার অকেঁজো করলো প্রশাসন
মানিকগঞ্জের হরিরামপুরে চারটি ড্রেজার অকেঁজো করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলার চালা ইউনিয়নের সাপাইর ও কল্যাণপুর এলাকার ইছামতী নদী থেকে চারটি ড্রেজারসহ ২০ টি পাইপ অকেঁজো করে। অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া।
এ বিষয়ে জানতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া কে কল দিলেও রিসিভ করেননি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো শাহরিয়ার রহমান বলেন, উপজেলার চালা ইউনিয়নের সাপাইর এলাকায় ইছামতী নদীতে এসিল্যান্ড আজ অভিযানে গেলে অবৈধ ড্রেজার ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে চারটি ড্রেজার ও কিছু পাইপ অকেঁজো করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
স্থানীয়রা জানান, সাপাইর ও কল্যাণপুর এলাকার একটি সরকারি রাস্তা করার কথা বলে চালা ইউনিয়নের দিয়াবাড়ি এলাকার প্রেমানন্দ ও সুৃমনসহ কয়েকজন মিলে চারটি ড্রেজার দিয়ে দীর্ঘদিন ধরে সাপাইর ও কল্যাণপুর ইছামতী নদী থেকে বালু তুলছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন আজ অভিযানে গেলে অবৈধ ড্রেজার ব্যবসায়ীরা ড্রেজার রেখে পালিয়ে যায়। পরে উপজেলা প্রশাসন চারটি ড্রেজার ও ২০ টি পাইপ অকেঁজো করে।
ড্রেজারের মালিক প্রেমানন্দ হালদার জানান, চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিদ চেয়ারম্যানের রাস্তা ভরাটের কাজের জন্য ড্রেজার বসান নদীতে। রাস্তার পাশাপাশি পাশের একটি বাড়ির ১৪ হাজার ফুট ভরাটের কাজ শুরু করলে আজ প্রশাসন তার ২০ টির মতো পাইপ ও তার ড্রেজারসহ আরো তিনটি ড্রেজার পানিতে ডুবিয়ে দিছে।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
Link Copied