ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

হরতাল বিরোধী অবস্থানে আদাবর থানা যুবলীগ


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৩০-১১-২০২৩ দুপুর ৩:৯

বিএনপির ৪৮ ঘন্টা অবরোধের পর আজ ৩০ নভেম্বর বৃহস্পতিবার হরতালের ডাক দেন বিএনপি সহ সমমনা দল গুলো। হরতাল অবরোধ প্রতিহত করতে আদাবর থানা যুবলীগের আহবায়ক আরিফুর রহমান তুহিন এর নির্দেশে শ্যামলী ক্লাবের সামনে ভোর ৬ টা থেকে যুবলীগ অবস্থান কর্মসূচি পালন করেন।

এ-সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সিদ্দিক বিশ্বাস। আদাবর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান হিটু,যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর,যুগ্ম আহবায়ক মোঃ মামুন ৩০ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ  সিদ্দিক,সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ,  ১০০ নং ওয়ার্ড সভাপতি শাহরুখ জাহান পাপ্পু ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। সরেজমিনে গেলে শত শত নেতাকর্মীর উপস্থিত দেখা যায় ।  

উল্লেখ্য গত ২৮  অক্টোবর বিএনপি জামাতের সমাবেশ ঘিরে ব্যাপক সংঘর্ষ এবং সহিংসতায় একজন পুলিশ সদস্যসহ মোট দুইজন নিহত হয়েছেন। সে সময় বেশ কয়েকজন সাংবাদিক ও আহত হয়েছিল।  পুলিশ ও ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে (বিএনপি) নিজেদের মহাসমাবেশে হামলার অভিযোগ করে। গত ২৮ অক্টোবর থেকেই বিএনপি জামাত সহ সমমনা দল গুলো একের পর এক হরতাল অবরোধ দিয়ে যাচ্ছে। 

ইতি মধ্যে নির্বাচন কমিশনারের তফসিল ঘোষণার পরপরই আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল গুলো তাদের মনোনয়ন বিক্রি শেষ পর্যায়ে থাকলেও বিএনপি এখনো নির্বাচনে আসার কোনো আভাস মেলেনি, এদিকে লাগাতার হরতাল অবরোধের মত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বিএনপি ও জামাত।

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়