স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন ড. আজিজুল হক চৌধুরী
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (ঘোড়াঘাট, হাকিমপুর, রিরামপুর ও নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য ড. আজিজুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলামের নিকট এ মনোনয়ন ফরম জমা দেন তিনি। মনোনয়ন ফরম গ্রহণ কালে উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর আলম উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ডুগডুগিহাট সরকারি কলেজের প্রভাষক মো. মামুনুর রশিদ, দিনাজপুর জেলা যুবলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক রাহেনুল ইসলাম রানু, ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহ্বায়ক আব্দুল্লাহ আল সাফি, নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনছের আলী, আওয়ামী লীগ নেতা জরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর মঙ্গলবার ড. আজিজুল হক চৌধুরীর পক্ষে রাহেনুল ইসলাম রানু সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তলোন করেন। এর আগে ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ড. আজিজুল হক চৌধুরী নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
Link Copied