ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বাংলালিংক ও লাভেলো আইসক্রিম এর মধ্যে চুক্তি 


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৩০-১১-২০২৩ বিকাল ৫:৫

দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক স্বনামধন্য আইসক্রিম ব্র্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি ও এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান তাওফিকা ফুডস-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই নতুন চুক্তির আওতায়, লাভেলো আইসক্রিম পিএলসি ও এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান তাওফিকা ফুডস-এর কর্মীদেরকে বাংলালিংক কর্পোরেট সেবার বিভিন্ন সুবিধা দেবে। এর মধ্যে রয়েছে কর্পোরেট সংযোগ, ডাটা সংযোগ, বাংলালিংক-এর স্বীকৃত দ্রুততম ফোর-জি ইন্টারনেট, এসএমএস ব্রডকাস্ট, ভ্যালু-অ্যাডেড সার্ভিস সুবিধাসহ অন্যান্য উদ্ভাবনী ডিজিটাল সেবা। বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ. তানজিন  ও তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি- এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার মুস্তাক আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সম্প্রতি এই চুক্তিতে স্বাক্ষর করেন।  

বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ. তানজিন, বলেন, “একটি গ্রাহক-কেন্দ্রিক ডিজিটাল অপারেটর হিসেবে এন্টারপ্রাইজ গ্রাহকদের উন্নত সংযোগ ও সর্বোচ্চ মানের ডিজিটাল সেবা দেওয়ার জন্য বাংলালিংক প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তির মাধ্যমে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি-এর কর্মীদেরকে বিভিন্ন উন্নত ডিজিটাল সেবা দেওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।”  

তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি-এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মুস্তাক আহমেদ বলেন, “বাংলালিংক-এর সাথে চুক্তিবদ্ধ হতে পেরে আমরা আনন্দিত। দ্রুততম ফোর-জি নেটওয়ার্ক ও বিভিন্ন রকমের ডিজিটাল সেবা দেওয়ার মাধ্যমে বাংলালিংক ইতোমধ্যে দেশব্যাপী চার কোটিরও বেশি গ্রাহকের নির্ভরযোগ্য ডিজিটাল অপারেটর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই চুক্তির ফলে আমাদের কর্মীরা এখন সহজেই বাংলালিংক-এর অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন সেবা নিতে পারবে ও উপকৃত হবে।” 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি-এর কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চিফ স্ট্র্যাটেজিক অফিসার মুহম্মদ রাজীব হাসান, চিফ অপারেটিং অফিসার মোঃ কামরুজ্জামান, এক্টিং কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ দিদারুল আলম এফসিএমএ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর হেড অফ ইমার্জিং সেগমেন্ট-নর্থ সৈয়দ সালাহউদ্দিন ইসরার ও হেড অব ইমার্জিং সেগমেন্ট-সাউথ নাফিজ আহমেদ সাঈদসহ অন্যান্য কর্মকর্তাগণ।  (বিজ্ঞপ্তি)

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত