যুক্তরাজ্যে আইএফআইসি ব্যাংক রেমিট্যান্স রোডশো
বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাজ্যের ইয়র্কশায়ারের ব্রাডর্ফোডে অতি সম্প্রতি ২৬ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে আইএফআইসি ব্যাংক রেমিট্যান্স রোড শো ২০২৩। শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি-এর মাধ্যমে দ্রুত, সহজ ও নিরাপদ রেমিট্যান্স প্রেরণে উৎসাহিত করতে আয়োজন করা হয় এই রোডশো।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের পরিচালক ও আইএফআইসি মানিট্রান্সফার ইউকে লিমিটেডের চেয়ারম্যান এ. আর. এম. নজমুস্ ছাকিব প্রবাসী ও অনাবাসি বাংলাদেশিদের সামনে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে আইএফআইসি ব্যাংক-কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সমূহ তুলে ধরেন এবং শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি’র নেটওয়ার্ক ব্যবহার করে ব্যাংকিং চ্যানেল ও এমএফএস এর মাধ্যমে প্রবাসীদের প্রিয়জনের কাছে দ্রুত ও নিরাপদে রেমিট্যান্স পাঠাতে অনুরোধ করেন।
আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য কামরুন নাহার আহমেদ, রাবেয়া জামালী, মোঃ জাফর ইকবাল, মোঃ গোলাম মোস্তফা, সুধাংশু শেখর বিশ্বাস, ব্যাংকের কর্পোরেট সচিব মোকাম্মেল হক, আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের সিইও মনোয়ার হুসাইন উপস্থিত ছিলেন। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে-এর এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল প্রতিষ্ঠানটির ব্রাডর্ফোড এজেন্ট সোনালী বিজনেস সেন্টার; ইউকে লিমিটেড। (বিজ্ঞপ্তি)
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ