শতভাগ যাত্রী নিয়ে নির্দিষ্ট সময়ে ছাড়ছে ট্রেন
কঠোর বিধিনিষেধ শেষে দীর্ঘদিন পর সারাদেশে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। বুধবার (১১ আগস্ট) সকাল থেকে শতভাগ যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এসব ট্রেন। কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে, নির্দিষ্ট সময় পর পর পৌনে ৮টা পর্যন্ত মোট ৭টি ট্রেন ছেড়েছে। এসব ট্রেনের মধ্যে রয়েছে- বলাকা এক্সপ্রেস, তুরাগ এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ কমিউটার, পারাবাত এক্সপ্রেস, সেনার বাংলা এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস ও মহানগর প্রভাতি।
বিধিনিষেধ শেষে ট্রেন চলাচল শুরু হলেও আন্তঃনগর ট্রেনের টিকিট কাউন্টারগুলোতে তেমন ভিড় দেখা যায়নি। তবে কমিউটার ট্রেনের কাউন্টারে ছিল যাত্রীদের দীর্ঘ সারি। এছাড়া স্টেশনে শারীরিক দূরত্ব মানার চেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে হ্যান্ড স্যানটাইজার। ট্রেন ছাড়ার আগে প্রতিটি যাত্রীর হাত স্যানটাইজ করা হচ্ছে।
কর্তৃপক্ষ বলছে, কমিউটার ট্রেনের টিকিট প্রতিদিন দেয়া হয় বলে কাউন্টারে ভিড় থাকে বেশি। আর আসন খালি থাকা সাপেক্ষ ১৫ আগস্ট পর্যন্ত দেয়া হচ্ছে আন্তঃনগর ট্রেনের টিকিট।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে ৩৮ জোড়া আন্তঃনগর ট্রেন এবং ২০ জোড়া কমিউটার ট্রেন চলাচল করবে। আগের ভাড়াই নেয়া হচ্ছে ট্রেনগুলোতে। তবে বিধিনিষেধ শিথিলের প্রথম দিনে এসব ট্রেনের আসন অনেকটাই ফাঁকা দেখা গেছে।
কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বলেন, আসন খালি থাকা সাপেক্ষে আমরা ১৫ আগস্ট পর্যন্ত টিকিট দিচ্ছি। ট্রেন চলাচল শুরু থেকে আমরা অন্য সময়ের মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে যাত্রী আনা-নেয়া করছি। প্রতিটি যাত্রীকে হেক্সিসল দেয়া হচ্ছে। আমাদের এখানে কোন স্ট্যান্ড টিকিট দেয়া হচ্ছে না। আসন যতোগুলো সে সমপরিমাণ টিকিটই কেবল দেয়া হচ্ছে।
এর আগে ভাড়ার বিষয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আমরা কখনোই রেলের ভাড়া বাড়াইনি। অর্ধেক যাত্রী যখন পরিবহন করেছি তখনো আগের ভাড়ায় যাত্রীরা চলাচল করেছেন। এখনো আগের ভাড়ায় রেল চলবে।
তিনি বলেন, সব আসনে যাত্রী পরিবহন করলেও মাস্ক ছাড়া কেউ ট্রেনে উঠতে পারবে না। যদি কেউ এই আইন লঙ্ঘন করে তাকে রেল আইনে জরিমানা করা হবে।
জামান / জামান
রেলওয়ের ৮০ শতাংশ আন্তঃনগর ট্রেনের রেক পরিবর্তন করা হয়েছে
সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস
পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী
একদিনে হাম ও উপসর্গে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৮ শিশুর
বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকারীদের বিচার হবে, প্রত্যাশা বাংলাদেশের
প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রীর
একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিলো সরকার
একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী
ভর্তি জটিলতায় ১ বছরে অপচয় হচ্ছে ‘৪০ লাখ বছর’ : শিক্ষামন্ত্রী
অবশেষে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম
বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর