দুই মাস সময় বেড়েছে আয়কর রিটার্ন জমার
বুধবার (২৯ নভেম্বর) এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।এনবিআর জানায়, ২০২৪ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন ব্যক্তিশ্রেণির করদাতারা। অন্যদিকে কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন জমার সময় বাড়িয়ে ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি করা হয়েছে।
চলতি ২০২৩-২৪ অর্থবছরে দেশে ৪০ লাখ রিটার্ন জমার লক্ষ্য নির্ধারণ করেছে এনবিআর। নিয়ম অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ছিল। তবে এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার অর্ধেক রিটার্নও জমা পড়েনি। ফলে রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।
ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রিটার্ন জমা দেওয়া যাবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। ফলে ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের সময় বেড়েছে আরও দুই মাস।
এমএসএম / এমএসএম
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার