তাইজুলের স্পিন জাদুতে জয়ের পথে বাংলাদেশ
জিততে হলে নিউজিল্যান্ডকে নিজেদের টেস্ট ইতিহাসের সবচেয়ে বেশি রান তাড়ার রেকর্ড নতুন করে লিখতে হবে। এমন ম্যাচেই সিলেটে বাংলাদেশের বিপক্ষে হারের দ্বারপ্রান্তে টিম সাউদির দল। তাইজুল ইসলামের ঘূর্ণি বিষে নীল হয়ে ৭ উইকেটে ১১৩ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে সফরকারীরা।
জয়ের জন্য পঞ্চম দিন বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট, নিউজিল্যান্ডের ২১৯ রান। কিউইদের আশার আলো হয়ে ৪৪ রানে টিকে আছেন ড্যারিল মিচেল। ম্যাচ বাঁচাতে আদৌতে কঠিন আর প্রায় অসম্ভব এক পথহই পাড়ি দিতে হবে তাকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩৩২ রানের লক্ষ্য তাড়ায় নেমে চা বিরতির আগে ১৭ ওভার ব্যাট করার সুযোগ পায় নিউজিল্যান্ড। ৩৭ রান তুলতেই হারিয়ে ফেলে ৩ উইকেট।
শুরুটা বাঁহাতি পেসার শরিফুলের হাত ধরে। ইনিংসের প্রথম ওভারেই খালি হাতে ফেরান টম লাথামকে। এরপর কেন উইলিয়ামসন (১১) ও হেনরি নিকোলসকে (২) সাজঘরের পথ দেখান তাইজুল ও মিরাজ।
চা বিরতির পর একই পরিণতি ডেভন কনওয়ে (২২), টম ব্লান্ডেল (৬), গ্লেন ফিলিপসদেরও (১২)। তাইজুল-নাইম-মিরাজদের ঘূর্ণিতে ৮১ রানেই ৬ উইকেট নেই সফরকারীদের।
এক পাশ আগলে রেখে কোনোমতে দলকে টেনেছেন ড্যারিল মিচেল। তার অপরাজিত ৪৪ রানে নিউজিল্যান্ড দিন শেষ করেছে ৭ উইকেটে ১১৩ রানে। তাকে সঙ্গ দেওয়া সোধি অপরাজিত ৭ রানে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ইতোমধ্যে তাইজুলের শিকার ৪ উইকেট। একটি করে ভাগাভাগি করেছেন শরিফুল, মিরাজ ও নাইম।
এর আগে ৩ উইকেটে ২১২ রান নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। শান্ত ১০৪ ও মুশফিক অপরাজিত ছিলেন ৪৩ রানে। ততক্ষণে লিড ২০৫ রান। দিনের দ্বিতীয় ওভারেই ফেরেন অধিনায়ক শান্ত। টিম সাউদির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। আজ আর ১ রানের বেশি যোগ করতে পারেননি। থেমেছেন ১৯৮ বলে ১০ চারে ১০৫ রানে। মুশফিকের সাথে ভাঙে ৯৮ রানের জুটি।
শান্তর বিদায়ের পর ফিফটির দেখা পেয়েছেন মুশফিক। ১৮ রান করে দিপু আউট হন ইশ সোধির বলে। মুশফিকের জুটি জমেনি মিরাজের সাথেও। এ দফায় নিজে আউট হন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি, থামেন ১১৬ বলে ৭ চারে ৬৭ রান করে। ক্রিজে এসে জীবন পেয়েও সোহান (২৭ বলে ১০) বেশিক্ষণ টিকেননি। ৭ উইকেটে ৩০৭ রান নিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ। মিরাজ ৩২ ও নাইম হাসান ৩ রানে অপরাজিত ছিলেন।
লাঞ্চের পর আর ৩০ রান যোগ করতেই গুটিয়ে যায় স্বাগতিকরা। অলআউট ৩৩৮ রানে। মিরাজ অপরাজিত ছিলেন ৭৬ বলে ৫০ রানে।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট এজাজ প্যাটেলের। ২ টি নেন ইশ সোধি। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩১০ রানের জবাবে নিউজিল্যান্ড করে ৩১৭ রান।
এমএসএম / এমএসএম
বাংলাদেশের বিপক্ষে জিতলেও উন্নতির কথা বললেন ক্যারি
কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিন
আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ, আলোচনায় ত্রিদেশীয় সিরিজও
বাংলাদেশের বিপক্ষে আরও টেস্ট খেলার কথা বললেন ক্যারি
প্রথমবার এসিসির সভাতে তামিম, পেলেন যে দায়িত্ব
তুর্কি ক্লাবের হয়ে প্রথমবার শুরুর একাদশে নেমেই সালাহর জোড়া গোল
বার্সেলোনার উড়ন্ত শুরু, অভিষেকেই জাত চেনালেন দুই নতুন তারকা
অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!
নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)
তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর
এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি
Link Copied