দুর্গাপুরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের পশ্চিম তেলুঞ্জিয়া গ্রামে পরিত্যক্ত ঘরে গলায় ফাঁস নেওয়া অনিকা দেবনাথ (১৭) নামে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০১ ডিসেম্বর) সকালে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
অনিকা দেবনাথ তেলুঞ্জিয়া গ্রামের সুকুমার দেবনাথের মেয়ে। সে দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, অনিকার স্কুলে পরীক্ষা চলছিল। গত বৃহস্পতিবার স্কুলের পরীক্ষা শেষে বাড়ি ফিরে সে। বিকেল পর্যন্ত স্বাভাবিকই ছিল। সন্ধ্যায় তার মা বাড়ি এসে অনিকার খোঁজ করলে না পেয়ে আত্মীয়-স্বজনসহ আশ-পাশের বিভিন্নস্থানে রাতভর খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এরপর শুক্রবার সকালে তার মা তাদের বসত ঘরের পাশের একটি পরিত্যক্ত ঘরে গেলে গলায় ওড়না পেছানো ঘরের আড়ায় অনিকার নিথর দেহ ঝুলন্ত অবস্থায় দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে দুর্গাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আক্কাছ আলী জানান, অনিকার লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান