ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আ’লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডাঃ কামরুল হাসানের সাংবাদিকদের সাথে মতবিনিময়


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২-১২-২০২৩ দুপুর ১২:৩৬
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. কামরুল হাসান খান সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে ১ ডিসেম্বর দুপুরে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ডা. কামরুল হাসান খান জানান, এবার জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি নির্বাচিত হতে পারলে এলাকায় অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সম্পন্ন করবেন। তিনি আগে থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তিনি জানান, ঘাটাইল উপজেলাকে সুন্দর নগরী হিসেবে গড়ে তোলায় উদ্যোগী হবেন। জনসাধারণের প্রাণের দাবি পূরণে ঘাটাইলে একটি আইটি পার্ক স্থাপন করা হবে। তিনি নির্বাচিত হয়ে প্রথমেই ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের নেতাদের অভ্যন্তরীণ দূরত্বের নিরসন করবেন। এলাকার সাধারণ জনগণের শ্রেণি অনুযায়ী মূল্যায়ন করবেন। টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে বর্তমান সংসদ সদস্য আতাউর রহমান খানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। মনোনয়ন দেয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. কামরুল হাসান খানকে। উল্লেখ্য, ডা. কামরুল হাসান খান ১৯৮২ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ১৯৮৪ সালে মেডিকেল অফিসার হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন।
পরে তিনি ১৯৯১ সালে তৎকালীন পিজি হাসপাতালে (বিএসএমএমইউ) যোগ দিয়েছিলেন। ভিসি হওয়ার আগে তিনি একই বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের অধ্যাপক ছিলেন। প্রেসক্লাবে মতবিনিময় সভায় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা'সহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত