ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের মাধ্যমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২-১২-২০২৩ দুপুর ১:৩৫

নওগাঁর ধামইরহাটে মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের মাধ্যমিক বৃত্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণিতে ১১৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ শ্রেণিতে মোট ১০০০ জন বৃত্তি প্রত্যাশী পরীক্ষায় অংশগ্রহণ করে। ২ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে দেবীপুর উচ্চ বিদ্যালয় ছাড়া ২৫টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ৯০ মিনিটের এই বৃত্তি পরীক্ষা কড়া পাহারায় পরিচালনা করেন মাধ্যমিক বৃত্তি’র সমন্বয়ক ও চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী। এ সময় মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাপা’র সাধারণ সম্পাদক আলমগীর কবির, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াছমিন, ভেড়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, ভাতকুন্ড কে,এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও প্রাথমিক বৃত্তির সমন্বয়ক আবু মুছা প্রমুখ উপস্থিত ছিলেন। এ বছর গত ৭ বছরের চেয়ে সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি ও নারী শিক্ষার্থী উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাপার সম্পাদক মো. আলমগীর কবির জানান, ইউনিয়ন ভিত্তিক ৩ শ্রেনিতে  ট্যালেন্ট ও সাধারণ গ্রেডে মোট ০৪ জন এবং থানা ট্যালেন্টপুলে ৫ সহ মোট ৪১ জনকে মাধ্যমিক বৃত্তি প্রদান করা হবে। পরীক্ষার্থী বেশি হওয়ায় এছাড়াও আগামী বছর থেকে এই সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানান। 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন