সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় নাগরপুরে বিএনপি নেতা খন্দকার ওয়াহিদ মুরাদ বহিষ্কার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি'র দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপি'র ৮ নং সদস্য খন্দকার ওয়াহিদ মুরাদ'কে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী'র স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তি'র মাধ্যমে নাগরপুর উপজেলা বিএনপি'র সম্মেলনে সভাপতি পদে নির্বাচন করে নাম মাত্র ভোটে শোচনীয় ভাবে পরাজিত হওয়া এই নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে -
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে টাঙ্গাইল জেলাধীন নাগরপুর উপজেলা বিএনপি'র সদস্য খন্দকার ওয়াহিদ মুরাদ কে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খন্দকার ওয়াহিদ মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) দল থেকে দলীয় মনোনয়ন নিয়ে ভোটে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা প্রদান করেছেন।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
Link Copied