ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফেনী ও দাগনভূঞায় লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


জুলফিকার, দাগনভূঞা photo জুলফিকার, দাগনভূঞা
প্রকাশিত: ২-১২-২০২৩ দুপুর ৩:৩৯

ফেনী সদর ও দাগনভূঞায় দেশের ঐতিহ্যবাহী লিয়াকত স্মৃতি সংসদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকালে ফেনী সিটি কলেজ ও দাগনভূঞা আজিজিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ১ হাজারের অধিক পরীক্ষার্থী অংশ গ্রহণ করে বলে পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ফয়েজ উল্লাহ আল কাদেরী ও এবি সিদ্দিক জানিয়েছেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি, বাংলাভিশনের রিপোর্টার রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক দেশ টিভি রিপোর্টার শেখ ফরিদ উদ্দিন আত্তার, দাগনভূঞা আজিজিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক আহমদ মজুমদার,দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম খান, সাবেক সভাপতি ইয়াসিন সুমন, দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারন সম্পাদক জুলফিকার আলম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা মহি উদ্দিন, দাগনভূঞা উপজেলা সভাপতি এমএ নাসের,সাধারণ সম্পাদক মাওলানা হামিদুল হক ও সুশীল সমাজের লোকজনসহ গণ্য মান্য ব্যক্তিবর্গ।

সারাদেশে ৭৬ টি কেন্দ্রে ৩৬ হাজার শিক্ষার্থীর অংশ গ্রহণে একযোগে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার ফেনী জেলা জোনের কর্মকর্তারা জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত