ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

দিনাজপুর কাহারোল থানাধীন এলাকা থেকে মার্ডার মামলার আসামীকে গ্রেফতার করলো ভাটারা থানা পুলিশ


আবিদ হাসান photo আবিদ হাসান
প্রকাশিত: ২-১২-২০২৩ বিকাল ৫:১৯

মোঃ নবী হোসেন (৫৪), পিতা-মৃত আবুল হাসেম, মাতা-আতোর বানু, স্থায়ী সাং-দাগ নং-১৬৯৪, ছোলমাইদ মাদবর বাড়ী, থানা-ভাটারা, ঢাকা থানায় হাজির হয়ে এই  জানান যে, তার ছোট ছেলে তৌহিদুল ইসলাম (১৯) ডুমনি আমিরজান স্কুল এন্ড কলেজে নবম শ্রেনীতে অধ্যায়ন করে। তারিখ ২৩/১১/২০২৩  রাত্র অনুমান ০৯.০০ ঘটিকায় তার ছেলে তৌহিদুল বাসা হতে মোটরসাইকেল নিয়ে বের হয়ে যায়। পরবর্তীতে দীর্ঘক্ষণ বাসায় ফিরে না আসায় তার ছেলের মোবাইলে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়। তারা চিন্তিত হয়ে তার ছেলেকে খোঁজাখুঁজি করতে থাকে। ইং ২৩-১১-২৩ তারিখ রাত্র অনুমান ১১.৩০ ঘটিকায় তার ছেলের মোবাইল হতে বাদির স্ত্রীকে ফোন কল দিলে রিসিভ করার পর অজ্ঞাতনামা একজন ব্যক্তি তাকে জানায় তৌহিদুল তাদের নিকট আছে। তৌহিদকে পেতে হলে ০২ ঘন্টার মধ্যে ৩০,০০,০০০/-(ত্রিশ লক্ষ) টাকা দিতে হবে এবং তাদেরকে দাবিকৃত টাকা না দিলে তৌহিদুলকে মেরে ফেলার হুমকিসহ বিভিন্ন প্রকারের হুমকি প্রদান করে। তৌহিদকে তার মা- বাবা, আত্মীয়-স্বজন খোঁজাখুঁজি করে না পেয়ে ভাটারা থানায় একটি অভিযোগ দায়ের করেন যাহা ভাটারা থানার মামলা-৫৫ তাং- ২৪/১১/২০২৩ ইং ; ধারা- ৩৬৫/৩৬৮/৩৮৫/৩৮৭ পেনাল কোড এফ আই আর হিসেবে রুজু হয় এবং তদন্তকারী কর্মকর্তা হিসেবে এস আই/ মোহাম্মদ আমিনুল ইসলামকে দায়িত্বভার দেয়া হয়।

ভিকটিমের পরিবার-পরিজন-বন্ধু-বান্ধবদের নিকট হতে প্রাপ্ত তথ্য সংগ্রহপূর্বক তথ্য প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে অজ্ঞাত নামা অপহরণকারী ও ভিকটিমের অবস্থান নির্ণয়পূর্বক এস আই / মোহাম্মদ আমিনুল ইসলাম সংগীয় এস আই/ মোহাম্মদ আল ইমাম রাজন, এ এস আই/ গোলাম মাওলা, কং/ ৫৩৩৯, মোঃ মোস্তাকিন সহ আসামী গ্রেফতার ও ভিকটিম উদ্ধারের জন্য ইং ২৬/১১/২০২৩ তারিখ দিনাজপুর জেলার কাহারোল থানাধীন গাসারিয়া (ছাপড়া পাড়া), সান্দ্রাই উচ্চ বিদ্যালয়ের উত্তর দিক সাকিনস্থ মুজাম্মেলের বাড়ীতে অভিযান চালিয়ে অত্র মামলার সন্দিগ্ধ আসামী জুয়েল রানা (২৭), পিতা- মুজাম্মেল হক, মাতা- জুলুফা বেগম স্থায়ী সাং- গাসারিয়া (ছাপড়া পাড়া), সান্দ্রাই উচ্চ বিদ্যালয়ের উত্তর দিকে মুজাম্মেলের বাড়ী, থানা- কাহারোল, জেলাঃ দিনাজপুর কে গ্রেফতার করা হয়। কিন্তু ভিকটিমকে তখন উদ্ধার করা সম্ভব হয় নাই।ধৃত আসামীকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে বিভিন্ন প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে যাওয়ার এবং বিভ্রান্ত করার চেষ্টা করে।প্রাপ্ত সকল তথ্যাদি ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে ও দিনাজপুর জেলার কাহারোল থানা এলাকায় যাচাই-বাছাই শেষে এক পর্যায়ে ধৃত আসামীর নিকট ভিকটিমের ব্যবহৃত সিম আছে মর্মে প্রকাশ করে যা জব্দ হয়েছে।

পরবর্তীতে তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করলে ধৃত আসামী গত ইং ২৩/১১/২০২৩ তারিখ রাত অনুমান সময় ২০.৩০ থেকে ২১.০০ ঘটিকার মধ্যে মামলার ভিকটিম তৌহিদকে টাকা আদাযয়ের জন্য কৌশলে ডেকে এনে ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকাস্থ ব্লক- পি, প্লট- ৪৮৩৮ আপ্যায়ন ০৫ নম্বর রোডের পূর্ব পাশে খালি প্লটের মাঝখানে কাশবনে ফেলে রেখেছে বলে প্রকাশ করে। এস আই/ মোহাম্মদ আমিনুল ইসলাম ও এস আই/ মোহাম্মদ আল ইমাম রাজনের নের্তৃত্বে গঠিত বিশেষ আভিযানিক টিম বিস্তারিত বিষয় ভাটারা থানার অফিসার ইনচার্জ সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন এবং ধৃত আসামীর নিকট হতে প্রাপ্ত তথ্য মতে বর্ণিত স্থানে অভিযান চালিয়ে ভিকটিম এর মৃতদেহ উদ্ধারের ব্যবস্থাকরণের জন্য অনুরোধ করেন। সে মতে বাড্ডা জোনের সিনিয়র সহকারী কমিশনার রাজন কুমার সাহা সহ ভাটারা থানার অফিসার ইনচার্জ সাহেব বর্ণিত স্থান থেকে ভিকটিম এর বিভৎস ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার করেন।

এমএসএম / এমএসএম

২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল

আদমজী ইপিজেডে পোশাক কারখানার গুদামে আগুন, তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

সুজন ও কাইলা নবীর পাল্লায় পড়ে সর্বস্ব হারিয়ে ফেরারী আসামীর মতো ঘুরছেন যুবদলের তিন নেতা-কর্মী

গৃহবধূ স্বর্ণা হত্যার সুষ্ঠু বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে প্রেস ক্লাবের সামনে বিশাল মানববন্ধন

৯৮ হাজার টাকায় হজ ফ্লাইটের প্রস্তাব ইউএস-বাংলার

ভারতে খ্রিষ্টান ও নৃগোষ্ঠী নির্যাতনের বিচার চাইল খ্রীষ্টান এসোসিয়েশন, পাশে বিএনপি-জামায়াত

শ্রীপুরে সন্তানের সামনে স্ত্রীকে হত্যা, ২৪ ঘণ্টায় স্বামী গ্রেপ্তার

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৭, সবচেয়ে বেশি মিরপুরে

ডুবছে মেগাসিটি,কাঁপছে উপকূল: বৈশ্বিক উষ্ণায়নের প্রলয়ংকরী থাবায় বাংলাদেশ

১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশ ও শতভাগ নিয়োগের দাবি

ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যার বিচার ও ক্ষতিপূরণের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

অর্থের প্রভাব খাটিয়ে বাকাস এর সভা, কর্মরত কর্মচারীদের চাপা ক্ষোভ

ঢাকার রাস্তায় আজও সঙ্গী বৃষ্টির ভোগান্তি