নাঙ্গলকোটে ভূমিকম্প আতঙ্কে মাদ্রাসার দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে দুই শিক্ষার্থী আহত
কুমিল্লার নাঙ্গলকোটে ভূমিকম্প আতঙ্কে মাদ্রাসার দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার ঢালুয়া রহমতিয়া সিনিয়র মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ঢালুয়া ইউপির বদরপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে মুনতাসির (১৪) ও একই বাড়ির শহিদুল ইসলামের ছেলে সায়েম (১৩)।স্থানীয় সূত্রে জানা যায়, ঢালুয়া ইউপির ঢালুয়া রহমতিয়া সিনিয়র মাদ্রাসার নূরানি বিভাগের দুই শিশু শিক্ষীর্থী তারা। ঘটনার দিন সকালে মুনতাসীর ও সায়েম মাদ্রাসার ভবনের দোতলার বারান্দায় খেলা করছিল। হঠাৎ ভূমিকম্প শুরু হলে শিক্ষার্থীরা লাফ দিয়ে নিচে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাঙ্গলকোটে প্রাইভেট ট্রমা হাসপাতালে ভর্তি করেন ।
মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম বরকত উল্লাহ বলেন, ছাত্ররা মাদ্রাসার বারান্দায় খেলা করছিল। এমন সময় ভূমিকম্প শুরু হলে, সবার মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। একপর্যায়ে দুই শিক্ষার্থী দ্বিতীয় তলা থেকে লাফিয়ে মাটিতে পড়ে আহত হয়। তাদের উদ্ধার করে নাঙ্গলকোটের ট্রমা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে । বর্তমানে তারা কিছুটা সুস্থ রয়েছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied