ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

আহমদ হোসেন এর সাথে পূর্বধলার গণমাধ্যম কর্মীদের কুশল বিনিময়


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ৩-১২-২০২৩ দুপুর ১:৫২

নেত্রকোণা-৫ পূর্বধলা আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন এর সাথে গণমাধ্যম কর্মীদের কুশল বিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ ডিসেম্বর) বিকেলে পূর্বধলা প্রেসক্লাবের আয়োজনে সভাপতি জুলফিকার আলী শাহীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ জায়েজুল ইসলামের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন, ১৬১, নেত্রকোনা-৫ পূর্বধলা আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। এসময় কুশল বিনিময় অনুষ্ঠানে আলোচনায় অংশ গ্রহণ করেন, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এরশাদ হোসেন মালু, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সদস্য ও পূ্র্বধলা উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহম্মেদ রাজ্জাক সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ নিজাম উদ্দিন, পূর্বধলা প্রেসক্লাবের সদস্য লেখক ও গবেষক আলী আহম্মদ খান আইয়োব, পূ্র্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আজকের আরবান ডট কম এর সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি ও পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, পূ্র্বধলা প্রেসক্লাবের সহ-সভাপতি নূর আহাম্মদ খান রতন, কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি গোলাম মোস্তফা, পূর্বধলা প্রেসক্লাবের সদস্য জাকির আহমেদ খান কামাল, শফিকুজ্জামান শফিক, মোঃ এমদাদুল ইসলাম, মোস্তাক আহমেদ খান, পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মিঠু সরকার, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও আজকালের খবর পত্রিকায় জেলা প্রতিনিধি সুজাদুল ফারাস প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করতে হবে। গুজব আর গুজবের রাজনীতি করে বিএনপি। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে অংশগ্রহণ মূলক নির্বাচনে আপনাদের সকলের সহযোগিতা চাই। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের সার্বিক উন্নয়ন হয়। অনুষ্ঠান শেষে রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে নেত্রকোনা-৫ পূ্র্বধলা আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনকে ফুলের শুভেচ্ছা জানান এবং আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম খোকন একাত্বতা পোষন করে নৌকায় ভোট চাইলেন।

এমএসএম / এমএসএম

নেত্রকোণায় জেলা প্রশাসক পরীক্ষার্থীদের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন- সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা

বাঁশখালীতে গভীর রাতে প্রশাসনের অভিযান, বালুভর্তি ১ মিনি (ড্যাম্পার) জব্দ

শ্যামনগরে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন: “সুমাইয়া বন্যা আমাদের কেউ নন, অপপ্রচারের তীব্র নিন্দা”

শরণখোলায় বাণিজ্যিকভাবে বিষমুক্ত তেল উৎপাদন শুরু

শ্রীপুরে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ চারজন গ্রেফতার

তিস্তার চরে বাম্পার ফলন, তবুও হতাশ কৃষক : শিলাবৃষ্টি ও দরপতনে কোটি টাকার ক্ষতি

সুন্দরগঞ্জের চন্ডিপুর ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কলেজে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন

ফরিদগঞ্জে সবুজ মাঠে ধুলছে কৃষকের স্বপ্ন

লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কারাগারে বসেই এসএসসি পরিক্ষা দিল নোয়াখালীর রাজন

পূর্বধলায় পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে উপজেলা ছাত্রদল; পানি, স্যালাইন ও শিক্ষা উপকরণ বিতরণ

ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

নিরাপত্তাহীনতার অভিযোগে কর্মস্থল ছাড়লেন স্বাস্থ্য কর্মকর্তা