খুলনার তিন হাসপাতালে ৭ জনের মৃত্যু
খুলনার তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার (১১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে চারজন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দুজন এবং খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। তবে খুলনা জেনারেল হাসপাতালে ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এ সময়ের মধ্যে কারো মৃত্যু হয়নি।
প্রসঙ্গত, খুলনায় গতকাল ৫ জনের মৃত্যু হয়েছিল। গত ৯ জুলাই ২৭ জনের মৃত্যু হয়েছিল, যা ছিল এ পর্যন্ত খুলনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, এ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- খুলনার বটিয়াঘাটার রাবেয়া (৫০), একই এলাকার আকরাম হোসেন (৭০), বাগেরহাট চিতলমারীর মোবারক শেখ (৯০) এবং ঝালকাটির রাজাপুরের হাসান আলী (৭৫)। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১১৩ জন। যার মধ্যে রেড জোনে ৪৭ জন, ইয়ালো জোনে ৩৩ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ২০জন আর সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৩২ জন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৪৫ শয্যার করোনা ইউনিটে ২৮জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে করোনায় দুজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- খুলনার দৌলতপুরের কারিকরপাড়ার মোমেনা বেগম (৫২) এবং একই এলাকার দেয়ানার ফজলুর রহমান (৯০)। গত ২৪ ঘণ্টায় দুজন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন। আইসিইউতে রয়েছেন ৮ জন।
খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ২২ জন। তারমধ্যে ১০ জন পুরুষ আর ১২ জন নারী। গত ২৪ ঘণ্টায় ২ জন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।
সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন খুলনার শামসুর রহমান রোডের আব্দুল মতিন তরফদারের ছেলে তরফদার আব্দুল মোতালেব (৫৫)। বেসরকারি এ হাসপাতালটির ৯০ শয্যার করোনা ইউনিটে ৫০ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। আইসিইউতে ভর্তি রয়েছেন ১০ জন। গতকাল ১৪ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন ৩৮ জন। গতকাল ভর্তি হয়েছেন ৬ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন। গতকাল ২২ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
অন্যদিকে, গতকাল মঙ্গলবার (১০ আগস্ট) রাতে খুমেক পিসিআর ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ১১০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে খুলনার ৮২, বাগেরহাটের ২৪, যশোর ২, নড়াইল ও গোপালগঞ্জে একজনের করে করোনা পজেটিভ শনাক্ত হয়।
এমএসএম / জামান
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড