ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

টাঙ্গাইল ৬ আসনে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ৩-১২-২০২৩ দুপুর ৪:১২
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে জেলা আ.লীগ সহ সভাপতি তারেক শামস খান হিমু ও নাগরপুর উপজেলা আ.লীগ সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম ও সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত নেতা খন্দকার ওয়াহিদ মুরাদ সহ মোট ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেছে টাঙ্গাইল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। রোববার (৩ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় পর্বে টাঙ্গাইল ৬ আসনে ১৩ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়।
 
স্বতন্ত্র প্রার্থী নাগরপুর উপজেলা আ.লীগ সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম একটি খেলাপি ঋণের জামিনদার হওয়ায় ও এক শতাংশ ভোটারের তালিকায় গরমিল থাকায় তার প্রার্থীতা বাতিল হয়। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী টাঙ্গাইল জেলা আ.লীগ সহ সভাপতি তারেক শামস খান হিমু'র এক শতাংশ ভোটারের তালিকায় গরমিল থাকায় তারও প্রার্থীতা বাতিল হয়। একই কারণে স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আ.লীগ প্রচার ও প্রকাশনা উপ কমিটি'র সদস্য কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, দেলদুয়ার উপজেলা আ.লীগ সদস্য সৈয়দ মাহমুদুল ইলাহ লিলু, মো. আব্দুল হাফেজ বিলাস এর প্রার্থীতা বাতিল করা হয়েছে। এছাড়াও ঋণ খেলাপি হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর দলীয় প্রার্থী খন্দকার ওয়াহিদ মুরাদ এর প্রার্থীতা বাতিল হয়েছে।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা