খাগড়াছড়িতে স্বতন্ত্র প্রার্থী সমীর দত্ত চাকমার মনোনয়নপত্র বাতিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ি আসনের প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাছাই প্রক্রিয়া কার্যক্রমের আয়োজন করা হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সহিদুজ্জামান এতে সভাপতিত্ব করেন।
এতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে সাধারণ ভোটারের দেয়া তথ্যে ভুল তথ্য দেয়ায় স্বতন্ত্র প্রার্থী সমীর দত্ত চাকমার প্রার্থীতা বাতিল করা হয়েছে। সমীর দত্ত চাকমা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি।
বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা, জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা, জাকের পার্টির প্রার্থী মো. হোসেন ও ন্যাশনাল পিপলসের মো. মোস্তফা।
এছাড়া মনোনয়ন ফরমে তথ্য অসম্পূর্ণ থাকায় ২ জনের প্রার্থীতা স্থগিত করা হয়েছে। তারা হলেন,তৃণমূল বিএনপির প্রার্থী উশেপ্রু মারমা ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হাবীবুর রহমানের মনোনয়ন ফরমে তথ্য অসম্পূর্ণ থাকায় প্রার্থীতা স্থগিত করা হয়েছে। রিটার্নিং অফিসার মো. সহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী সমীর দত্ত চাকমার বিরুদ্ধে ভোটারের স্বাক্ষর জালসহ বিভিন্ন অভিযোগ তোলেন নৌকার মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরার সমর্থিত লোকজন। এ সময় জেলা নির্বাচন কমিশনার, ব্যাংক কর্মকর্তা, পৌরসভার কর্মকর্তাসহ প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে, স্বতন্ত্র প্রার্থী সমীর দত্ত চাকমা মনোনয়ন বাতিল প্রসঙ্গে নির্বাচন কমিশনে আপিল করার কথা জানিয়েছেন সাংবাদিকদের।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন