ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

খাগড়াছড়িতে ১০টি দোকান আগুনে পুড়ে ছাই, কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৩-১২-২০২৩ বিকাল ৫:১৩

খাগড়াছড়ির জেলার সদর উপজেলার পুরাতন জিপ স্টেশন শহীদ কাদের রোড এলাকায় আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক সূত্রে জানা যায়।

রবিবার (৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে যাওয়া দোকানের মধ্যে ৫-৭টি কাঠের, দরজার ও অন্যান্য দোকান রয়েছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। এই ক্ষয়ক্ষতিতে ব্যবসায়ীরা মানসিকভাবে ভেঙে পড়েছে। কারণ অনেক ব্যবসা প্রতিষ্ঠান লোনের টাকা দিয়ে পরিচালনা করে আসছে।

ফায়ার সার্ভিস জানায়, ভোর ৪টার দিকে পুরাতন জিপ স্টেশনের দোকানগুলোতে আগুন লাগে। সে আগুন মুহূর্তেই আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুনে সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি

বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে