বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জবি উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাতির পিতাকে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এছাড়াও উপাচার্য বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন শেষে জাতির পিতার স্মৃতি বইয়ে স্মৃতিচারণ করেন।
এ-সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক, সহকারী প্রক্টর ও বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, সাংবাদিক এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ এবং প্রথম নারী উপাচার্য হিসেবে গত (বৃহস্পতিবার) যোগদান করেছেন অধ্যাপক ড. সাদেকা হালিম। তিনি চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ছিলেন।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied