ব্র্যাক ব্যাংকের হেড অব লিগ্যাল ব্যারিস্টার রশীদ আহমেদের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে পদোন্নতি
ব্র্যাক ব্যাংকের হেড অব লিগ্যাল অ্যান্ড রিকভারি ব্যারিস্টার রশীদ আহমেদকে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ১ ডিসেম্বর ২০২৩ থেকে এ পদোন্নতি কার্যকর হয়েছে।
আইন পেশায় অভিজ্ঞ ব্যারিস্টার রশীদ আহমেদ ২০১০ সালে ব্র্যাক ব্যাংকে হেড অব লিগ্যাল অ্যাফেয়ার্স হিসেবে যোগদান করেন। ব্যতিক্রমী দক্ষতা এবং নেতৃত্ব-গুণাবলির মাধ্যমে তিনি ২০১৭ সালে এসএমই স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ফাংশনের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ব্যাংকে নিজের ভূমিকা আরও সম্প্রসারিত করেন।
ব্র্যাক ব্যাংকে যোগদানের পূর্বে ব্যারিস্টার রশীদ গ্রামীণফোন, এরিকসন, হুয়াওয়ে এবং বাংলালিংকসহ বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠানের আইন বিভাগে কাজ করেছেন। এই প্রতিষ্ঠানগুলোতে তার অর্জিত অভিজ্ঞতা ব্যাংকিং খাতের লিগ্যাল প্র্যাকটিস বিশদভাবে বোঝার ক্ষেত্রে ব্যাপকভাবে অবদান রেখেছে।
ব্যারিস্টার রশীদের কৃতিত্বের প্রশংসা করে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, “ব্যারিস্টার রশীদ ব্র্যাক ব্যাংকে এক গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তিনি ব্যাংকের সামগ্রিক আইনি কার্যক্রম এবং এসএমই স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ফাংশন - উভয়ই দেখাশোনা করছেন। রশীদের নেতৃত্ব-দক্ষতায় গত কয়েক বছর ধরে ব্র্যাক ব্যাংক ব্যাংকিং খাতের সর্বোত্তম কালেকশান এবং রিকভারি নিশ্চিত করতে সক্ষম হয়েছে। রশীদের ব্যবস্থাপনা কৌশল, শক্তিশালী নেটওয়ার্কিং এবং সক্রিয় ফলো-আপ দক্ষতা তাকে বাংলাদেশের ব্যাংকিং খাতের আইনি কার্যক্রমে একজন রোল মডেলে পরিণত করেছে।” (বিজ্ঞপ্তি)
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ