গুইমারায় প্রোজেক্ট সেয়ারিং এন্ড স্টেকহোল্ডারস মোবিলীজেশন মিটিং অনুষ্ঠিত
গুইমারায় প্রোজেক্ট সেয়ারিং এন্ড স্টেকহোল্ডারস মোবিলীজেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী।
সোমবার (৪ ডিসেম্বর ২০২৩) সকালে গুইমারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। এছাড়াও গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আফজাল হোসেন টিপু, উপজেলা কৃষি কর্মকর্তা উঙ্কার বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ সরকারি বে-সরকারি কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন, আলো সংস্থার ইডি অরুন কান্তি চাকমা।
বক্তারা বলেন, প্রোজেক্ট সেয়ারিং মিটিং এ গুইমারা উপজেলার ৩টি ইউনিয়নে মোট ৭৮টি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। আর এসব পয়েন্টে জনপ্রতিনিধিদের মাধ্যমে কৃষক ও স্থানী জনগনদের স্বাস্থ্য ও যেকোনো সমস্যা সমাধানের কাজ করবে। এছাড়াও প্রোজেন্টটি সম্পর্কে বিভিন্ন আলোচনা করেন উপস্থিত অতিথিরা।
প্রসঙ্গত, ইউএনডির আলো সহ প্রায় বেশকিছু সংস্থা সকল কাজেই বৈষম্য করে থাকে বলে মনে করেন গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
কচুয়ায় বসতঘরের সিদ কেটে চুরি, বাধা দেওয়ায় বৃদ্ধা খুন
আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা
অভয়নগরে সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত
রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
তিস্তায় পাহাড়ি ঢল: প্লাবিত নিম্নাঞ্চল ও চরাঞ্চল, লালমনিরহাটে পানিবন্দি ১০ হাজার পরিবার
সাতকানিয়ায় বনবিভাগের জায়গার বিরোধেই অপহরণ , আঘাতের ৪দিন পরেই মৃত্যু
১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে র্যাবের হাতে গ্রেপ্তার
বাগেরহাট পৌর শহরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক
কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত
টুঙ্গিপাড়ার কৃতী সন্তান জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম, উচ্ছ্বসিত গোপালগঞ্জবাসী
দুই মামলায় সাভার থানা ছাত্রদল নেতা মাহাবুব সামিরসহ ৪১ জনের বিরুদ্ধে মামলা