ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বাউবিকে বদলে দেয়ার প্রত্যয় নিয়ে নতুন লোগো উন্মোচনঃ বাউবি উপাচার্য


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৪-১২-২০২৩ বিকাল ৫:৩৫

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) অনুষ্ঠানিকভাবে নতুন লোগো উন্মোচন করা হয়েছে।  সোমবার সকালে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার সকল শিক্ষক কর্মকতা কর্মচারীদের উপস্থিতিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে এই নতুন লোগো উন্মোচন করা হয়। এসময় উপাচার্য  বলেন, বাউবিকে বদলে দেয়ার প্রত্যয় নিয়ে উন্মোচিত হলো নতুন লোগো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার পরিকল্পনা করেছিলেন, তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে বাউবি জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী এবং অর্ন্তভূক্তিমূলক ডিজিটাল সমাজ গড়ে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছে। এই লোগো উন্মোচন সেসব কর্মসূচির একটি অংশ। 
 
উপাচার্য আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার রূপকল্প বাস্তবায়ন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও ডেল্টাপ্ল্যান বাস্তবায়নের পরিকল্পনাকে সামনে রেখেই বাউবি কাজ করে যাচ্ছে। গণমানুষের মাঝে শিক্ষার আলো জ্বালাতে এবং গণতন্ত্রের বিকাশে সরকারের ডিজিটাল শিক্ষা বাস্তবায়ন ও শিক্ষার মানোন্নয়নে বাউবি অনন্য ভূমিকা পালন করে চলেছে। উন্নত বাংলাদেশ সৃজনের লক্ষ্যে বাউবির সকলকে নতুন লোগো ও নতুন বছরকে সামনে রেখে দৃঢ় প্রত্যয় নিয়ে নিষ্ঠা ও সততার সাথে নতুন উদ্যমে কাজ করার আহবান জানান। 

বাউবির নতুন লোগোতে নানা অঙ্গীকার ও নানা উপলব্দি সঞ্জীবিত হয়েছে। নতুন লোগোতে প্রযুক্তি নির্ভর উন্মুক্ত ও দূরশিক্ষণ, চতুর্থ শিল্পযুগ ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতীকী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত বাংলা নাম বাউবি ও ইংরেজি নাম 'BOU' এর বর্ণ তিনটি স্থান অনুপাতে অর্ধমূর্ত ও মূর্তভাবে এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি 'Bangladesh Open University' সরাসরি অর্ধবৃত্তাকারে উপস্থাপন ও রঙের বিন্যাস দেখানো হয়েছে।

লোগো উন্মোচন অনুষ্ঠানে বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলমসহ বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাউবির আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। পরে, নতুন লোগো সম্বলিত বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত