নাগরপুরে কথিত সংবাদ সম্মেলনকারী ধুবড়িয়া ছেফাতুল্লাহ বিদ্যালয়ের সভাপতি দুলাল বহিষ্কার
টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতার ভিত্তিতে বিদ্যালয় এডহক কমিটি'র সভাপতি মোঃ শাহাবুল আলম দুলাল 'কে অব্যাহতি প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। গত ৩০ নভেম্বর শিক্ষা বোর্ড কর্তৃক প্রেরিত বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে তদন্ত প্রতিবেদন সুপারিশের আলোকে বিদ্যালয় সভাপতি পরিবর্তন সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয় - উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলাধীন 'ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়' এর এডহক কমিটি'র সভাপতি মোঃ শাহাবুল আলম দুলাল 'কে অব্যাহতি দিয়ে অন্তর্বর্তী সময়ের জন্য নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হইলো।
উল্লেখ্য, গত ২১ নভেম্বর তারিখে বিদ্যালয় প্রাঙ্গনে এক কথিত সংবাদ সম্মেলন করেছে ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়' এর এডহক কমিটি'র সভাপতি মোঃ শাহাবুল আলম দুলাল। তিনি বিএনপি'র সহযোগী সংগঠন নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বিরুদ্ধে উঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিষয়ে তিনি সঠিক ব্যাখ্যা না দিয়ে কিছু ফেইসবুকার, ইউটিউবার ও অনলাইন পোর্টালের প্রতিনিধিদের দিয়ে লোক দেখানো সংবাদ সম্মেলন করে উপজেলা প্রশাসনকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলো।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল