ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কলমাকান্দায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে বাড়ি-ঘরে হামলা; ৯৯৯ ফোন


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ৫-১২-২০২৩ দুপুর ১:৩২

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় রঞ্জন মজুমদার (৪৫) নামের এক ব্যাক্তি ব্যাডমিন্টন খেলায় সাউন্ড সিষ্টেম বন্ধ রাখতে নিষেধ করায় রঞ্জন বিশ্বাস রাজের নেতৃত্বে বাড়ি-ঘরে হামলা চালানোর অভিযোগে উঠেছে। এতে রঞ্জন মজুমদার বাঁধা দিলে তাকে মারধর করা হয়।

গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদরে ষ্টেডিয়াম রোডের বাগান বাড়ী নামক এলাকায় এ ঘটনা ঘটে। ৯৯৯ থেকে ফোন পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে যায়, রঞ্জন মজুমদারের বাড়ি পাশে বেশ কিছুদিন ধরে ব্যাডমিন্টন খেলায় সাউন্ড সিষ্টেম ব্যবহার করা হয়। রাতের বেলায় খেলায় চিৎকার ও সাউন্ড সিষ্টেমের শব্দে এলাকার লোকজন বিরক্ত। গত সোমবার রাত ১১ টার দিকে রঞ্জন মজুমদার খেলায় সাউন্ড সিষ্টেম বন্ধ রাখতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রঞ্জন বিশ্বাস রাজ (৪৫), সৌমিক তালুকদার (২০), গৌরব গোপ (২০), প্রিয়ান্ত গোপ (২০) সহ ১০-১২ জন মিলে রঞ্জন মজুমদারের বাড়ি-ঘরে হামলা চালায়। এসময় তাকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। পরে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। আহত রঞ্জন মজুমদার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিৎিসাধীন নিয়েছেন।

আহত রঞ্জন মজুমদারের বড় ভাই লিটন মজুমদার (৫২) বলেন, এ ঘটনায় তিনি বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করবেন বলে জানান।অভিযোগ অস্বীকার করে রঞ্জন বিশ্বাস রাজ বলেন, আমরা কয়েকজন মিলে ব্যাডমিন্টন খেলা করছিলাম। হঠাৎ করে রঞ্জন মজুমদার নেশা জাতীয় দ্রব্য পান করে আমাদের অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। এসময় কিছুটা তর্কবিতর্ক হয়। তবে বাড়ি-ঘরে হামলা ও তাকে মারধরের বিষয়টি মিথ্যা। শুনেছি নেশা করে সে নিজেই তার ঘরের জিনিসপত্র ভাংচুর করেছে।

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুপক্ষকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে কোন পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ