ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

কুমিল্লা ১০ আসনে ৩জনের মনোনয়ন বৈধ ৪ জনের বাতিল


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ৫-১২-২০২৩ দুপুর ৩:২৯
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ১০ আসন থেকে ৭ জনের মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। রবি ও সোমবার যাছাই বাছাই শেষে কুমিল্লা ১০ আসনে ৩ জনের মনোনয়নপত্র বৈধ ও ৪ জনের মনোনয়পত্র বাতিল করেন জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুসফিকুর রহমান। 
 
এই আসনে মনোনয়নপত্র বৈধ ও দলীয় প্রতীকে নির্বাচন করবেন তারা হলেন, বিশিষ্ট সাংবাদিকনেতা ও দ্যা ডেইলি নিউ নেশন পত্রিকার বিজনেস এডিটর মোহাম্মদ কামরুজ্জামান (বাবলু), তিনি বাংলাদেশ কংগ্রেস পার্টি ( ডাব ) প্রতীকে নির্বাচন করবেন, জাতীয় পার্টি থেকে মিসেস জোনাকী হুমায়ূন, তিনি জাতীয়পার্টির নাঙ্গল প্রতীকে নির্বাচন করবেন ও বাংলাদেশ আওয়ামীলীগ কুমিল্লা জেলার সভাপতি ও সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করবেন।
মনোনয়ন বাতিলকৃত প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী এম অহিদুর রহমান, তিনি হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ, তৃণমূল বিএনপি থেকে মোঃ আবুল কাশেম মজুমদার, তিনি প্রস্তাবকারী ও সমর্থনকারী নির্বাচনী এলাকার বাহিরে থেকে দেয়ার অভিযোগ ,গণ ফোরামের মোঃ শহীদুল ইসলাম ভূইয়া, তিনি সার্টিফাই কপিতে টেক্স রির্টান না থাকায় বাতিল  ও জাকের পার্টি থেকে জাহাঙ্গীর আলম, হলফনামায় সম্পদ বিবরনী ও টিন সার্টিফিকেট না থাকায় বাতিল করা হয়েছে। যাদের বাতিল করা হয়েছে তারা আগামী ৯ ডিসেম্বররের মধ্যে আপিল করতে পারবেন।বাতিলকৃত প্রার্থীরা আপিল নিষ্পত্তি করে প্রার্থীতা ফিরে পেলে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন। অন্যথায় এই নির্বাচনে ত্রিমূখী লড়েইয়ের মাধ্যমে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় নির্বাচন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ