ডিজিটাল অভিজ্ঞতা সমৃদ্ধ করুন নতুন স্যামসাং গ্যালাক্সি এম১৪ ফাইভজি’র সাথে
সম্প্রতি, নিজেদের ‘মনস্টার’ সিরিজের নতুন সংস্করণ গ্যালাক্সি এম১৪ ফাইভজি উন্মোচন করেছে স্যামসাং বাংলাদেশ। এর ফলে, ব্যবহারকারীরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে দ্রুতগতির ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারবেন। স্মার্টফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৫ ন্যানোমিটার এক্সিনোজ ১৩৩০ প্রসেসর এবং ৬ দশমিক৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ডিভাইসটি ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা দুর্দান্ত অভিজ্ঞতা উপভোগ করবেন।
গ্যালাক্সি এম১৪ ফাইভজি’তে রয়েছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সাথে ১ দশমিক ৮ অ্যাপারেচার, যা অল্প আলোতেও ঝকঝকে দুর্দান্ত ছবি তোলার নিশ্চয়তা দিবে। ডিভাইসটিতে আরও রয়েছে ১৩ মেগাপিক্সেল সেলফি লেন্স। এর শক্তিশালী ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফলে ভিডিও প্লেব্যাক করা যাবে ২৫ ঘণ্টা, এরপরও সারাদিন সচল থাকবে গ্যালাক্সি এম১৪ ফাইভজি। এখন ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যদায়কভাবে তাদের স্মার্টফোন ব্যবহার করতে পারবেন ব্যাটারি নিয়ে কোনো দুশ্চিন্তা ছাড়াই, এমনকি যখন সারাদিন ধরে ফোন ব্যবহার করবেন তখনও। পাশাপাশি, ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং এর মাধ্যমে খুব দ্রুতই ডিভাইসটি চার্জ দেয়া যাবে।
৫ ন্যানো মিটার এক্সিনোজ ১৩৩০ প্রসেসর নিশ্চিত করবে শক্তিশালী পারফরমেন্স, যার ফলে ফোনটিতে সহজেই মাল্টি টাস্কিং করা যাবে। এ চিপসেট অনন্য থ্রিডি গ্রাফিকস দিবে দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা, যা গেমারদের জন্য এম১৪ ফাইভজি স্মার্টফোনটিকে আদর্শ ফোনে রূপান্তর করেছে। স্মার্টফোনটিতে রয়েছে ৬/১২৮ জিবি র্যাম। এর চমৎকার ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে টেকস্যাভি জেন-জি ও মিলেনিয়াল গেমারদের গেমিং অভিজ্ঞতাকরে করে তুলবে আরও রোমাঞ্চকর। ডিসপ্লের সুরক্ষায় গ্যালাক্সি এম১৪ ফাইভজি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ৫।
নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি সুবিধা নিশ্চিতে স্মার্টফোনটি ১৩ ফাইভজি ব্যান্ড সমর্থন করবে। পাশাপাশি, গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিতে স্মার্ট ডিভাইসটিতে রয়েচেহ সিকিউর ফোল্ডার। গ্যালাক্সি এম১৪ ফাইভজি ব্যবহার করা হয়েছে ওয়ান ইউআই ৫ দশমিক ১ কোর ভিত্তিক অ্যান্ড্রয়েড ১৩। ডিভাইসটি ডার্ক ও লাইট ব্লু রঙে পাওয়া যাচ্ছে।
স্মার্টফোনটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৩১ হাজার ৯৯৯ টাকা। স্মার্টফোনটি ক্রয়ে ক্রেতারা এখন নির্দিষ্ট ব্যাংকের ইএমআই সুবিধা (শুরু ৫ হাজার ৩৩৩ টাকা থেকে) গ্রহণ করতে পারবেন। বিজ্ঞপ্তি
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ