মানিকগঞ্জে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৭
মানিকগঞ্জের ঘিওরে দুই চাচাতো বোন গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।এ বিষয়ে ভুক্তভোগী নারী বাদী হয়ে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে ঘিওর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামীদের আটক করেছে ঘিওর থানা পুলিশ।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঘিওর থানার ওসি মো. আমিনুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ হৃদয় খান (২২), মোঃ সোহেল রানা (২৫) মোঃ শাহ আলম (২৫০, রনি মিয়া (২০),হাসান আলী, ফয়সাল বেপারী (২০), তামিম(২৬), ছাকিদ হোসেন (৩০)। তারা সবাই ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলার খলসী গ্রামের ৩৫ ও ২৬ বছর বয়সী দুই চাচাত বোন একটি অটো রিকশা যোগে সোমবার সন্ধ্যায় ঘিওর বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বরংগাইল- দৌলতপুর আঞ্চলিক মহাসড়কের তেরশ্রী মোড় নামক স্থানে পৌঁছালে অটো চালক তাদের নামিয়ে দেয়। তারা গাড়ির জন্য অপেক্ষা করতে থাকেন। এক পর্যায়ে পাঁয়ে হেঁটে কিছু দূর যাওয়ার পর রাস্তা থেকে কয়েকজন যুবক ভুক্তভোগী এক নারীর মোবাইল নাম্বার চায়। নাম্বার না দেওয়ায় জোরপূর্বক তাদের ফোন, স্বর্ণের চেইন ও টাকা হাতিয়ে নেয়। এরপর ওই দুই নারীকে জোরপূর্বক রাস্তার পার্শ্বে একটি ভুট্টা ক্ষেতে ৮ জন দল বেঁধে ধর্ষণ করে।
ঘিওর থানার ওসি মোঃ আমিনুর রহমান বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে। ঘিওরসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে এবং ভুক্তভোগী দুই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
Link Copied