ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

দুর্গাপুরে ২০ লাখ ভারতীয় রুপিসহ আটক যুবক


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ৬-১২-২০২৩ দুপুর ৩:৫৬

নেত্রকোণার দুর্গাপুরে প্রায় ২০ লাখ ভারতীয় রুপিসহ জসিম রুরাম (২৫) নামে এক আদিবাসী যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
 
এরআগে গত মঙ্গলবার বিকেলে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর এলাকা থেকে তাকে আটক করা হয়। রাতেই দুর্গাপুর থানায় সোপর্দের পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

আটক যুবক জসিম রুরাম, দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর গ্রামের আদিবাসী কৃষক লেলিন হাজং এর ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে সীমান্তে টহল দেওয়ার সময় এলাকায় সন্দেহজনক ভাবে চলাফেরা করছে এমন এক যুবককে আটক করে দেহ তল্লাসী করলে তার কাছ থেকে ১৯ লাখ ৯৮ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। পরে যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করেছে বিজিবি। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ