ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ভোলায় মাইক্রোবাসে অগ্নিসংযোগ


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ৭-১২-২০২৩ দুপুর ১:১২
ভোলার দৌলতখানে পার্কিং করে রাখা একটি মাইক্রোবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৬ নভেম্বর) মধ্যরাতে দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জায়গায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
 
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যরঞ্জন রায় এ তথ্য নিশ্চিত করেছেন। গাড়িটি ওই ওয়ার্ডের রাশেদুল ইসলামের। গাড়িটির মালিক রাশেদুল ইসলাম জানান, গত তিনদিন আগে তিনি বাড়ির সামনের একটি ব্রিজের ওপর মাইক্রোটি পার্কিং করে রাখে। বুধবার মধ্যরাতে দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দেয়৷
 
তিনি আরও জানান, স্থানীয় একটি গ্রুপের সঙ্গে তার জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। তিনি ধারণা করছেন ওই বিরোধের জের ধরে প্রতিপক্ষরা গাড়িটিতে আগুন দিতে পারে। তিনি এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিবেন।
 
ওসি সত্যরঞ্জন রায় জানান, গাড়িটির মালিক দাবি করছে তার সঙ্গে যাদের জমিসংক্রান্ত বিরোধ রয়েছে তারাই গাড়িটিতে আগুন দিতে পারে। আমাদেরও তা মনে হচ্ছে। এরপরও এটি পূর্ব কোনো শত্রুতার জেরে হয়েছে, নাকি রাজনৈতিক কোনো নাশকতা তা আমরা তদন্ত করে দেখব। গাড়িটির মালিককে থানায় আসতে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়