ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

স্কুল ফেলে ভোটের জন্য নির্বাচনী সভা প্রধান শিক্ষককে শোকজ


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ৭-১২-২০২৩ দুপুর ৩:৪৫

দ্বাদশ সংসদ নির্বাচনে নেত্রকোণার বারহাট্টায় ইসলামী ঐক্য জোটের প্রার্থীর নির্বাচনী আলোচনা সভায় প্রার্থীর পক্ষে ভোটের জন্য প্রচারণা করেছেন একজন প্রধান শিক্ষক। বিষয়টি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার নজরে আসায় ওই শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন।

সংসদ নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে কোন সরকরি কর্মকর্তা বা কর্মচারীর প্রচারণা চালানো সরকারি চাকরি বিধি ও নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন বলে জানা গেছে।
অভিযুক্ত বারহাট্টা উপজেলার আশিয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সাজ্জাদুল হক সবুজ।

বৃহস্পতিবার দুপুরের দিকে নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের ইসলামী ঐক্য জোটের প্রার্থী মো. ইলিয়াস তিনি তার বাড়িতে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান শিক্ষক এস এম সাজ্জাদুল হক সবুজ উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে গত বুধবার সকাল ১০টায় মো. ইলিয়াসের বাড়ি বারহাট্টা উপজেলার নুরুল্লার চর গ্রামে এ নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইলিয়াসের পক্ষে কাজ করার জন্য সবাইকে আহবান জানান শিক্ষক সাজ্জাদুল হক সবুজ। 

বিষয়টি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদ পারভেজের নজরে আসে। পরে তিনি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে এ বিষয়ে নিশ্চিত হয়ে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দেন। বুধবার বিকেলেই জেলা প্রাথমিক শিক্ষা মো. মিজানুর রহমান খান ওই শিক্ষককে শোকজ করেন। 

এ বিষয়ে অভিযুক্ত আশিয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সাজ্জাদুল হক সবুজ বলেন, অনুষ্ঠানে গিয়েছি। খুরশিমুলের জুনাইদ হুজুর আসছে। তার কাছ থেকে আমার বাচ্চার জন্য তাবিজ-কবজ আনার জন্য। কেউ যদি বলে ভোট চাইতে গিয়েছে পরে এইটা আমি সামাল দিবো-নি। ইলিয়াসের জন্য দোয়া চাই নাই, যে কেউ দোয়া তো চাইতে পারে। কারণ দর্শানোর নোটিশ পাইনি, পাইলে সুন্দারভাবে নোটিশের জবাব দিয়ে দিবো।

জেলা প্রাথমিক শিক্ষা কর্কমর্তা মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ