রাউজান প্রেসক্লাবের কমিটি নবায়ন
চট্টগ্রামের রাউজান প্রেসক্লাবের কমিটি নবায়ন করা হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার জলিলনগরস্থ সংগঠনের কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সভ্যগণের সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটিকে পুনরায় এক বছরের জন্য নবায়ন করা হয়।
সংগঠনের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়েরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সাবেক সভাপতি মীর আসলাম, মাওলানা বেলাল উদ্দিন, প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক এসএম ইউসুফ উদ্দিন, সিনিয়র সহ সভাপতি এম জাহাঙ্গীর নেওয়াজ, সহ-সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, নেজাম উদ্দিন রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক এম রমজান আলী, সাংগঠনিক সম্পাদক এম কামাল উদ্দিন হাবীবী, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু ও দপ্তর সম্পাদক আমির হামজা।
উল্লেখ্য, ২০২০ সালের ৬ আগস্ট সাংবাদিক শফিউল আলম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাংবাদিক গাজী জয়নাল আবেদীন যুবায়েরকে সদস্যগণের সরাসরি ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ১২ অক্টোবর কমিটির অভিষেক হয়।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied