ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান ধামইরহাট আইডিয়াল মাদরাসার সুধী সমাবেশ ও বার্ষিক ফলাফল প্রকাশ


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৮-১২-২০২৩ দুপুর ১২:৪৩

নওগাঁর ধামইরহাটে উপজেলা পর্যায়ে প্রাথমিক স্তরের ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান ধামইরহাট আইডিয়াল মাদারসায় সুধী সমাবেশ ও বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৮ডিসেম্বর) সকাল ১০ টায় ধামইরহাট থানার সামনে সাঈদ ম্যানশনে বিদ্যালয়ের স্মার্ট ক্যাম্পাসে সুশীল সমাজের নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির চেয়ারম্যান মাওলানা মো. আবু বককর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজিপুর সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. ছানাউল্লাহ নূরী। বিশেষ অতিথি হিসেবে ধামইরহাটের একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. গোলাম রব্বানী, পৌর প্যানেল মেয়র মেহেদী হাসান, কাউন্সিলর মো. আমজাদ হোসেন, অভিভাবক ও ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.  মো. আবু মাসউদ আনসারী, বিদ্যালয়ের অধ্যক্ষ মো. মামুনুর রশীদ, পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম সরদার, পরিচালক ইলিয়াস হোসাইন, রেজুয়ান হোসেন, কোরবান আলী, ভবন মালিক আবু সাইদ লাচ্চু, সিনিয়র প্রভাষক আবুন বয়ান মো আব্দুজ্জাহের প্রমুখ উপস্থিত ছিলেন। ২০২৩ শিক্ষাবর্ষে ৭৮ জন শিক্ষার্থীদের ফলাফল ঘোষনা করা হয় এবং শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন